বিপরীত শব্দ অংশ-৯
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের প্রশ্ন ‘বিপরীত শব্দটি খাতায় লেখো’ নিয়ে আলোচনা করা হলো।
প
প্রচুর স্বল্প
প্রতিকূল অনুকূল
প্রত্যক্ষ পরোক্ষ
প্রথম শেষ
প্রধান অপ্রধান
প্রবীণ নবীন
প্রবেশ প্রস্থান
প্রশংসা নিন্দা
প্রশ্ন উত্তর
প্রসারণ সংকোচন
প্রসারিত সংকুচিত
প্রস্থান আগমন
প্রাচী প্রতীচী
প্রাচীন অর্বাচীন
প্রারম্ভ শেষ
ফ
ফলন্ত নিষ্ফলা
ফলবান নিষ্ফল
ফাঁপা নিরেট
ব
বেহেশ্ত দোযখ
বোকা চালাক
ব্যর্থ সার্থক
বর বৌ
বাচাল স্বল্পভাষী
বন্ধু শত্রু
বাদী বিবাদী
বন্ধন মুক্তি
বন্ধুতা শত্রুতা
বন্ধুর সমতল
বন্য পোষা
বাঁচা মরা
বাড়তি কমতি
বাধ্য অবাধ্য
বালক বৃদ্ধ
বিজ্ঞ অজ্ঞ
বিদ্বান মূর্খ
বিপথ সুপথ
বিফল সফল
বিবাদ সুবাদ
বিয়োগ যোগ
বিরহ মিলন
[ভ]
ভয় সাহস
ভেতর বাহির
ভীতু সাহসী
ভীরু নির্ভীক
ভদ্র অভদ্র
ভাটা জোয়ার
ভাঙা গড়া
ভালো মন্দ
ভাসা ডোবা
ভিন্ন অভিন্ন
ভুল শুদ্ধ
ভেদ অভেদ
ভোগ ত্যাগ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল