
* টাকাপয়সা কখনো কথা বলে না, শুধু অভিশাপ দেয়।
* আমি যে অবস্থায় যখনই ঘুম থেকে জেগে উঠি না কেন, আগামীকালের আর দেখা পাই না, প্রতিদিন শুধু আজই দেখি।
* আইনকানুনের বাইরে বেঁচে থাকতে চাইলে আপনাকে সৎ হতে হবে।
* আমি বিশৃঙ্খলা মেনে নিয়েছি। তবে আমি নিশ্চিত নই যে আমাকে বিশৃঙ্খলা মেনে নিয়েছে কি না!
* আমার মনে হয়, যে নিজেকে কবি হিসেবে দাবি করে না, আসলে সেই মানুষটাই কবি।
* আমি আসলে নিজেকে সুখী না অসুখী—কোনো কাতারেই ফেলতে পারি না।
* আনন্দদায়ক কিছু করে আপনি নিজে কখনোই সুখী হতে পারবেন না।
* আমি পরপর একই গান দুবার গাইতে চাই না। এর চেয়ে ভয়ানক আর কিছু হতে পারে না।
* আপনি কখনো একই সঙ্গে জ্ঞানী আর প্রেমিক হতে পারবেন না।
* যে মানুষটা সকালে ঘুম থেকে ওঠে আর রাতে ঘুমাতে যায় এবং এর মধ্যে সে যা হতে চায়, তা-ই করে, সে-ই সাফল্য পায়।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান, সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র
ক্যারিকেচার: আসিফুর রহমান