বয়স্করা পিতৃত্বে মনোযোগী বেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম বয়সীদের তুলনায় বয়স্ক পুরুষ গুবরে পোকারা পিতৃত্বের প্রতি বেশি মনোযোগী। পুনরুৎপাদনের ক্ষমতা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে এরা বেশি সন্তান-বৎসল হয়ে ওঠে। তবে কম বয়সী পুরুষ গুবরে পোকাদের মধ্যে পিতৃত্বের প্রতি ঝোঁক তুলনামূলক অনেক কম। সম্প্রতি একটি সমীক্ষার ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে। যুক্তরাজ্যের এক্সেটার ইউনিভার্সিটির গবেষকদের চালানো ওই সমীক্ষার বিস্তারিত ফল প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষক ড. মেগান বলেন, বয়স্ক পুরুষ গুবরে পোকারা পিতৃত্বের প্রতি বেশি মনোযোগী—এর একটা ব্যাখ্যা হতে পারে, বয়স হয়ে গেলে এদের পুনরুৎপাদন করার মতো ক্ষমতা অনেকটাই থাকে না, তাই এরা লালনপালনের মাধ্যমে বাচ্চাকে বড় করে তুলতেই নিজেদের সঁপে দেয়। বিবিসি।