বরগুনা পৌরসভায় ই-গভর্নেন্স কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা পৌরসভায় সমন্বিত ই-গভর্নেন্স ব্যবস্থা চালুর লক্ষ্যে গতকাল মঙ্গলবার পৌরসভার সভাকক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরামর্শক সুজয় দাস। খবর বিজ্ঞপ্তির। পৌরসভার কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় সমন্বিত ই-গভর্নেন্স চালুর ক্ষেত্রে পৌরসভার সঙ্গে সংশ্লিষ্ট সবাই যেন যথাযথ ও কার্যকর ভূমিকা রাখতে পারেন এবং সমন্বিত ই-গভর্নেন্স ব্যবস্থাপনা যাতে সাবলীল ও নাগরিকমুখী হয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।