বরফতলে বিশাল গিরিখাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিনল্যান্ডের বরফস্তরের নিচে একটি সুবিশাল গিরিখাতের সন্ধান পাওয়া গেছে। এটি যুক্তরাজ্যের দীর্ঘতম নদী রিভার সেভার্নের চেয়ে দ্বিগুণ দীর্ঘ এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের সমান গভীর। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এই গিরিখাত আবিষ্কারের বিবরণ রয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) উড়োজাহাজ গ্রিনল্যান্ডের বরফস্তরের গভীরতা নির্ণয়ের জন্য রাডার ও বেতারতরঙ্গ ব্যবহার করে। এভাবে সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই গিরিখাতটির অবস্থান শনাক্ত করা হয়। গবেষণা প্রতিষ্ঠান ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিশেষজ্ঞ ডেভিড ভন বলেন, ৭৫০ কিলোমিটার (৪৬০ মাইল) দীর্ঘ গিরিখাতটি কয়েক লাখ বছর ধরে সুরক্ষিত রয়েছে।
এএফপি।