বরিশাল বুলসের সঙ্গে এসো ডটকমের চুক্তি সই

দেশের ক্রিকেটপ্রেমীদের উৎসাহ বাড়াতে উদ্যোগ নিয়েছে দেশের জনপ্রিয় ই-কমার্স সাইট এসো ডটকম। এবারের বিপিএলে এসো ডটকমের সঙ্গে ‘অনলাইন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ চুক্তি স্বাক্ষর করেছে বিপিএলের অন্যতম দল বরিশাল বুলস। সম্প্রতি ঢাকায় হোটেল লা-মেরিডিয়ানে এক অনুষ্ঠানের মাধ্যমে এসো ডটকম ও বরিশাল বুলসের মধ্যে এই চুক্তি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসো ডটকমের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম ও বরিশাল বুলস দলের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান বিন ফারুখ ও বাংলাদেশে ক্রিকেট বোর্ডের পরিচালক এম এ আউয়াল চৌধুরী।
‘বিপিএল ৩ এর আসরে বরিশাল বুলস এর যাত্রা শুভ হউক’ শীর্ষক অনুষ্ঠানে দিদারুল আলম বলেন, চুক্তির ফলে বরিশাল বুলসের জার্সি, টি-শার্ট, জ্যাকেট সহ অন্যান্য যাবতীয় সামগ্রী পাওয়া যাবে এসো ডটকমের ওয়েবসাইটে (www.esho.com)।
চুক্তি প্রসঙ্গে দিদারুল আলম বলেন, ‘বিপিএল ৩ আসরের অন্যতম দল বরিশাল বুলস। এ দলে আছেন অনেকের প্রিয় তারকা খেলোয়াড়। প্রিয় দলের সমর্থনে অনেকেই জার্সি, টি-শার্ট, জ্যাকেটসহ বিভিন্ন সামগ্রী কিনবেন। এসো ডটকমের মাধ্যমে আমরা বরিশাল বুলসের সামগ্রী দর্শক ও পৃষ্ঠপোষকদের মাঝে পৌঁছে দিতে চাই। যাঁরা বরিশাল বুলসকে পছন্দ বা সমর্থন করছেন, এসো ডটকম থেকে প্রয়োজনীয় পছন্দের সামগ্রী কিনে নিতে পারেন সাশ্রয়ী দামে।’