বরিশালে ই-বাণিজ্য মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে বরিশালে ৩০ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে তিন দিনের ই-বাণিজ্য মেলা। ই-কমার্স সম্পর্কে সচেতনতা বাড়াতে ও ই-ব্যবসা প্রসারের লক্ষে এই মেলা আয়োজন করার কথা জানিয়েছে আয়োজকেরা।
গত বছর ফেব্রুয়ারি মাসে ঢাকায় প্রথম ই-বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় আয়োজকেরা ছয়টি বিভাগে এ মেলা আয়োজনের কথা জানিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এবারে এই মেলা হবে বরিশালে। এর আগে চট্টগ্রাম, সিলেট এবং দেশের বাইরে লন্ডনে এই মেলা হয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, বরিশাল মডেল স্কুল ও কলেজে কেন্দ্রে এই মেলা হবে। ২০ এপ্রিল পর্যন্ত মেলায় স্টল বরাদ্দ পাওয়া যাবে।
মেলা সম্পর্কে বিস্তারিত জানার লিংক www.e-commercefair.com