বরিশালে চলছে ই-বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে হাইটেক পার্ক করার প্রস্তুতি চলছে। আর এর সহায়ক হিসেবে প্রতিটি উপজেলায় ই-কমার্স প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে। গত বৃহস্পতিবার বরিশালে প্রথমবারের মতো আয়োজিত বিভাগীয় ই-বাণিজ্য মেলার উদ্বোধন করে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. নজরুল ইসলাম খান৷
সকাল সাড়ে ১০টায় নগরের বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে জেলা প্রশাসন এবং মাসিক কমপিউটার জগৎ-এর যৌথ উদ্যোগে তিন দিনের এ মেলার আয়োজন করা হয়েছে৷ গতকাল শনিবার মেলা শেষ হয়েছে৷ বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ফজলুল হক ও কমপিউটার জগৎ-এর কািরগরি সম্পাদক মো. আবদুল ওয়াহেদ।
এ মেলায় ৩৪টি প্রতিষ্ঠান অংশ নেয়৷ —বরিশাল অফিস