বরিশালে বাংলালিংকের থ্রিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলালিংক গত বুধবার থেকে বরিশালের তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক চালু করেছে৷ এর উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব৷ এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব মাস মার্কেট মারুফ মিজান, আঞ্চলিক বাণিজ্যিক প্রধান মো. বাবুল হকসহ অনেকে৷ এর আগে বরিশালে বাংলালিংকের আঞ্চলিক কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়৷
মো. বাবুল হক বলেন, ‘বাংলালিংক সব সময়ই বাংলাদেশে টেলিযোগাযোগ প্রযুক্তির নিত্যনতুন সেবা প্রবর্তনে অগ্রণী ভূমিকায় থাকে। তাই উন্নত মানের সেবা দিতেই বরিশালে উদ্বোধন করা হলো থ্রিজি সেবা।’ —বিজ্ঞপ্তি