বরিশালে বিসিএস ডিজিটাল এক্সপো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) বরিশাল শাখার উদ্যোগে ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো বরিশাল ২০১৭’। এই এক্সপো শহরের একে ইনস্টিটিউশন প্রাঙ্গণে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।
বিসিএসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচ দিনের এই ডিজিটাল পণ্যের মেলায় ৫২টি স্টল ও ৩টি প্যাভিলিয়নে কম্পিউটার হার্ডওয়্যারসহ নানা প্রযুক্তিপণ্য প্রদর্শন এবং বিক্রি করা হবে। প্রযুক্তিপণ্য প্রদর্শনীর পাশাপাশি সেমিনার, কুইজ ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।