বরিশালে বিসিসির আইসিটি প্রশিক্ষণ শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবসম্পদ উন্নয়ন ও তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আয়োজনে বরিশালে মাসব্যাপী ‘মাস্টার ট্রেইনার’ প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। গত বৃহস্পতিবার বিসিসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ে এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও বিসিসি বরিশালের প্রোগ্রামার ও সেন্টার ইনচার্জ গোলাম রব্বানী।গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মসূচিতে বরিশাল, বাগেরহাট, পটুয়াখালী ও নড়াইল জেলার ২০ জন তথ্যপ্রযুক্তি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তী সময়ে জেলার আওতায় সব উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণের কার্যক্রম পরিচালিত হবে। —বরিশাল অফিস