বরিশালে ব্রাদার পণ্যের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে ব্রাদার পণ্যের ব্যবসায়িক অংশীদারদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বরিশাল জেলা ও এর আশপাশে অবস্থিত ব্রাদার পণ্যের বিভিন্ন ডিলার প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাদার প্রিন্টারের পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ার। অনুষ্ঠানটিতে ডিলার প্রতিষ্ঠানের ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ব্রাদার প্রিন্টারের পণ্যসামগ্রী, ব্রাদার গৃহস্থালি সেলাই মেশিন এবং ব্রাদার লেবেল প্রিন্টারের ওপর ডিজিটাল উপস্থাপনা এবং ভিডিওচিত্র প্রদর্শিত হয়। এ সময় গ্লোবাল ব্র্যান্ডের বরিশাল শোরুম ইনচার্জ মুসফিক মঈনসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি