বর্তমান ইরানের প্রাচীন নাম পারস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তর লেখ অংশ-৮
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’ নিয়ে নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
৩৯। ভারতকে ভগিনী নিবেদিতা কী হিসেবে গ্রহণ করেছিলেন?
ক. ভারতরত্ন খ. রত্নগর্ভা
গ. ধাত্রীদেবতা ঘ. পূর্ণদেবতা
উত্তর: গ. ধাত্রীদেবতা
৪০। নিবেদিতার স্বাস্থ্য ভেঙে যাওয়ার কারণ কী?
ক. দেশের কাজ ও গ্রন্থ রচনা
খ. অতিরিক্ত খাবার গ্রহণ
গ. উপোস থাকা
ঘ. শরীরের যত্ন না নেওয়া
উত্তর: ক. দেশের কাজ ও গ্রন্থ রচনা
৪১। বৈদিক যুগের উপাসনা কেমন ছিল বলে তুমি মনে করো?
ক. সাকার উপাসনা
খ. দেব-দেবীর উপাসনা
গ. শিবের উপাসনা
ঘ. নিরাকার ঈশ্বরের উপাসনা
উত্তর: ঘ. নিরাকার ঈশ্বরের উপাসনা।
৪২। নিত্যকর্ম ধর্মচর্চার প্রধান অঙ্গ কেন?
ক. শরীর ও মন সুস্থ থাকা
খ. অর্থনৈতিক উন্নতি সাধন
গ. সমাজে খ্যাতি অর্জন
ঘ. ধর্মভাব জাগ্রত হওয়া
উত্তর: ক. শরীর ও মন সুস্থ থাকা
৪৩। সায়াহ্ন মানে কী?
ক. সকাল খ. দুপুর
গ. সন্ধ্যা ঘ. রাত্রি
উত্তর: গ. সন্ধ্যা
৪৪। আত্মার নতুন দেহ ধারণকে আমরা কী বলি?
ক. পরলোক খ. অন্যালোক
গ. জন্মান্তর ঘ. মৃত্যু
উত্তর: গ. জন্মান্তর।
৪৫। বর্তমান ইরানের প্রাচীন নাম কী?
ক. সোভিয়েট ইউনিয়ন
খ. ইউনাইটেড কিংডম
গ. পারস্য
ঘ. সিসিলি
উত্তর: গ. পারস্য।
৪৬। সনাতন ধর্ম সম্পর্কে আমরা কী জানি?
ক. এ ধর্ম চিন্তানির্ভর
খ. এ ধর্ম বিজ্ঞাননির্ভর
গ. এ ধর্ম কুসংস্কারনির্ভর
ঘ. এ ধর্ম সাহিত্যনির্ভর
উত্তর: খ. এ ধর্ম বিজ্ঞাননির্ভর।
৪৭। এক ব্যক্তি সারাজীবন খারাপ কর্ম করে মৃত্যুবরণ করল। ধর্মগ্রন্থ অনুসারে তার—
ক. খারাপ জন্ম হবে
খ. মুক্তিলাভ করবে
গ. আর জন্ম হবে না
ঘ. ভালো জন্ম হবে।
উত্তর: ক. খারাপ জন্ম হবে।
৪৮। আমাদের প্রধান ধর্মগ্রন্থ হিসেবে নিচের কোনটিকে তুমি চিহ্নিত করবে?
ক. বেদ খ. পুরাণ
গ. গীতা ঘ. রামায়ণ
উত্তর: ক. বেদ।
৪৯। আজ সকালে মন্দিরে গিয়ে নিখিল সুরারোপ করে একটি বেদগ্রন্থ পাঠ করছে। সে কোনো বেদ পাঠ করছে বলে তোমার মনে হয়?
ক. ঋগ্বেদ খ. সামবেদ
গ. যজুর্বেদ ঘ. অথর্ববেদ
উত্তর: খ. সামবেদ।
৫০। চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি বিষয়ক গ্রন্থ কোনটি?
ক. অথর্বদের খ. সামবেদ
গ. রামায়ণ ঘ. মহাভারত
উত্তর: ক. অথর্ববেদ।
৫১। ধর্মগ্রন্থের নির্দেশ অনুযায়ী ভালো কর্ম করে মৃত্যুবরণ করলে তার কী প্রাপ্ত হবে?
ক. স্বর্গ খ. নরক
গ. দেবালয় ঘ. তামিস্র নরক
উত্তর: ক. স্বর্গ।
৫২। যুদ্ধের ময়দানে অর্জুনকে কে যুদ্ধ করতে উৎসাহ দিয়েছিলেন?
ক. দ্রোনাচার্য খ. ভীম
গ. নকুল ঘ. শ্রীকৃষ্ণ
উত্তর: ঘ. শ্রীকৃষ্ণ।
৫৩। ধ্রুবের উপাখ্যানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. রামায়ণ খ. মহাভারত
গ. শ্রীশ্রীচন্ডী ঘ. ভাগবতপুরাণ
উত্তর: ঘ. ভাগবতপুরাণ।
৫৪। ‘ধ্রুব, তোমার তপস্যায় আমি মুগ্ধ হয়েছি’— এখানে কার মুগ্ধ হওয়ার কথা বলা হয়েছে?
ক. শিব খ. শ্রীহরি
গ. শ্রীবিষ্ণু ঘ. শ্রীকৃষ্ণ
উত্তর: গ. শ্রীহরি।

সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল