বর্ষসেরা স্মার্টফোন এইচটিসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষসেরা স্মার্টফোন হিসেবে এবার জায়গা করে নিয়েছে এইচটিসি ওয়ান স্মার্টফোনটি। যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন টিথ্রি সম্প্রতি বিভিন্ন স্মার্টফোন নিয়ে বিশেষ পুরস্কার ঘোষণা করে। এ তালিকায় অ্যাপলের আইফোন ৫, স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৪, সনির এক্সপেরিয়া জেড, নকিয়া এবং ব্ল্যাকবেরিকে পেছনে ফেলে বর্ষসেরা ফোন হিসেবে সেরা পুরস্কার জিতেছে এইচটিসি ওয়ান। ‘টিথ্রি গ্যাজেট পুরস্কার ২০১৩’ শীর্ষক এ আয়োজনে শুধু স্মার্টফোনই নয়, পাশাপাশি সেরা নকশা, স্টাইলিশ ইত্যাদি বিভাগেও পুরস্কার ঘোষণা করা হয়। নকশা আর স্টাইলিশ স্মার্টফোনের খেতাবও পেয়েছে এইচটিসি ওয়ান। প্রতিযোগিতার বিচারকেরা জানান, গত এক বছরে সত্যিকার অর্থেই দারুণ সব সুবিধার অনেক স্মার্টফোন বাজারে এসেছে। আর এসবের মধ্যেই নির্বাচিত হয়েছে এইচটিসি ওয়ান। —টিথ্রি অবলম্বনে কাজী আলম