বর্ষায় এইচপির অফার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষায় এইচপি শুরু করেছে নতুন বর্ষা অফার। এ অফার চলাকালে নির্ধারিত মডেলের এইচপি ইঙ্কজেট ও লেজারজেট কার্টিজ, ডেস্কজেট ও অল-ইন-ওয়ান কিনলে পাওয়া যাবে নানা উপহার। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক আয়োজনে এইচপির বর্ষা উৎসবের ঘোষণা দেন এইচপি (আইপিজি) বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির শাফিউল্লাহ। অনুষ্ঠানে এইচপি বাংলাদেশের মার্কেট ডেভেলপমেন্ট ব্যবস্থাপক সাইদুর রহমান, এইচপি বাংলাদেশের পার্টনার বিজনেস ম্যানেজার আসাদুজ্জামান, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ব্যবস্থাপক মো. আবদুল মুন্নাফ, মার্কেটিং সার্ভিসেসের ব্যবস্থাপক কাজী শামীম হাসান উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি