বল নয়, ক্যামেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাউন্সিং ক্যামেরা নামে টেনিস বল আকৃতির একটি গোলাকার ক্যামেরা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান বাউন্স ইমেজিং। পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীদের কাজে লাগতে পারে এই ক্যামেরা। ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ফলে ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞের ভেতরের তথ্য জানতে এই ‘বল’ ক্যামেরাটি উদ্ধারকর্মীদের সহায়ক হবে। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে। ক্যামেরায় রয়েছে আলাদা আলাদা ছয়টি ক্যামেরা, যা স্মার্টফোনে ছবি পাঠাতে পারে। যেসব স্থানে সাধারণ ক্যামেরায় ছবি তোলা বা প্রবেশের সুবিধা থাকে না সেখানে এ বল ক্যামেরা ভেতরে ঢুকিয়ে চারপাশের তথ্য খুব সহজেই জানা সম্ভব। এ ছাড়াও কোনো স্থানের তথ্য জানতে এ ক্যামেরা ছুঁড়ে দিয়ে স্মার্টফোনের সাহায্যে সে স্থানের তথ্য জানতে পারবেন সৈন্য বা উদ্ধারকর্মীরা।বাউন্স ইমেজিংয়ের প্রতিষ্ঠাতা ফ্রান্সিসকো আগুইলার জানিয়েছেন, বাউন্স ক্যামেরার দাম হবে তুলনামূলকভাবে সাশ্রয়ী। এ ক্যামেরার নানামুখী ব্যবহারের সুবিধা থাকলেও প্রাকৃতিক বিপর্যয় ও উদ্ধারকাজের প্রয়োজনেই বিশেষ দল ও দামি যন্ত্রপাতি ব্যবহার করে তৈরি করা হচ্ছে এ ক্যামেরা।বাউন্স ক্যামেরার ব্যবহার বিষয়ে রোবোটিক্স বিশেষজ্ঞরা অবশ্য সংশয় প্রকাশ করে বলেন, ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে এ ক্যামেরার ব্যবহার।