বলো তো দেখি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজার কিছু প্রশ্ন আর উত্তর! প্রশ্নগুলো জানতে হবে, যেন স্কুলের টিফিন পিরিয়ডে এসব জিজ্ঞেস করে তোমার বন্ধুদের ভড়কে দিতে পারো! উত্তরগুলোও জানা প্রয়োজন। কারণ, তোমার বন্ধুই যদি উল্টো তোমাকে এসব প্রশ্ন করতে শুরু করে, ঝটপট উত্তর দিয়ে ওর চোখ কপালে তুলে দাও!

১.   ছোট্ট মেয়ে মিলি একটা বল ছুড়ল। বলটা চলে গেল ১০ ফুট দূরে। আবার কোথাও আঘাত না করেই, বলটা ওর কাছে ফিরে এল। কীভাবে সম্ভব?

২.   সেদিন শহরে কোনো বাতি জ্বলছিল না। কালো শার্ট, কালো প্যান্ট, কালো স্যুট পরিহিত এক লোক হেঁটে যাচ্ছিল রাস্তার মাঝ দিয়ে। এমন সময় ছুটে এল একটা গাড়ি, এমনকি গাড়ির হেডলাইটও জ্বলছিল না। তবু গাড়ির চালক সময়মতো লোকটিকে দেখতে পেলেন এবং ব্রেক কষলেন। কীভাবে?

৩.   ৩ ফুট দৈর্ঘ্য, ২ ফুট প্রস্থ আর ৪ ফুট উচ্চতার একটা গর্তে কতটুকু মাটি থাকে?

৪.   একটা অন্ধকার ঘর। তোমার কাছে ম্যাচ আছে। ঘরে আছে মোমবাতি, হারিকেন আর কুপি। কোনটা তুমি আগে জ্বালাবে?

৫.   পল্টুর বাবা গণিতের শিক্ষক। গণিত ভালোবাসেন। পাঁচ ছেলের মধ্যে তিনি চার ছেলের নাম রাখলেন টোয়েন্টি, থার্টি, ফরটি আর ফিফটি। আরেক ছেলের নাম কী?

উত্তর

১.   অবশ্যই সম্ভব। কারণ মিলি বলটা ছুড়েছিল ওপরের দিকে।

২.   পুরো ঘটনাটাই ঘটেছে দিনের বেলা।

৩.   কোনো মাটি থাকে না।

৪.   ম্যাচ

৫.   পল্টু