বসার ভঙ্গিতে শিশুর শেখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুর বসার ভঙ্গি তার নতুন কিছু শেখার ওপর প্রভাব বিস্তার করে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিজ্ঞানী এ কথা জানিয়েছেন। প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, নতুন নতুন জিনিসের নাম এবং সেগুলো কী কাজে লাগে, সেসব জানার জন্য শিশুর শারীরিক ভঙ্গির বিশেষ ভূমিকা রয়েছে। শব্দ ও বিভিন্ন বস্তু সম্পর্কে ধারণা অর্জনের জন্য সেগুলোর সাপেক্ষে নিজের শারীরিক অবস্থান বা স্থানিক দূরত্ব শিশুর স্মৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। পাশাপাশি বস্তু ও নিজের পারস্পরিক সম্পর্কের বিষয়েও শিশুর বিভিন্ন কৌতূহল দূর করে। সেই স্থান থেকে নিজের শারীরিক অবস্থান সরিয়ে নিলে অর্জিত ওই ধারণা বা জ্ঞান সাময়িক মিলিয়ে যেতে পারে। আইএএনএস।