বসুন্ধরা সিটিতে ম্যাক্সিমাস মুঠোফোনের শোরুম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বসুন্ধরা সিটিতে ম্যাক্সিমাস মুঠোফোনের শোরুম চালু হয়েছে। সম্প্রতি শোরুমের উদ্বোধন করেন কোয়ারটেল ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহসান আলী খান। এ সময় উপস্থিত ছিলেন ম্যাক্সিমাস মুঠোফোনের মহাব্যবস্থাপক রাজীব হাসান, ন্যাশনাল বিক্রয় ব্যবস্থাপক তারিফ বিন তাবিব আজিজ, বিপণনপ্রধান মো. ফরহাদুজ্জামানসহ অনেকে। বসুন্ধরা সিটির লেভেল ৫-এর বি-ব্লকের ৪২ নম্বর শোরুমে ম্যাক্সিমাসের বিভিন্ন মুঠোফোন পাওয়া যাবে। অনুষ্ঠানে ম্যাক্সিমাস মুঠোফোনের ট্যাবলেট সিরিজের প্রথম ফোন ‘ম্যাক্সিমাস এম১০০০’ উদ্বোধন করা হয়।—বিজ্ঞপ্তি