বসুন্ধরা সিটিতে 'সিম্ফনি স্মাইল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন নির্মাতা সিম্ফনির নতুন গ্রাহকসেবাকেন্দ্র চালু হয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। সম্প্রতি সিম্ফনি স্মাইল নামের এ কেন্দ্রের উদ্বোধন করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ এবং ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ। এ সময় এডিসন গ্রুপের কাস্টমার কেয়ার বিভাগের প্রধান এস এম মোরশেদ-উজ-জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে চালু হওয়ার কারণে এই গ্রাহকসেবাকেন্দ্রের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহককে সেবা দেওয়া যাবে বলে মনে করেন সিম্ফনির কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি