বসুন্ধরা সিটিতে 'সিম্ফনি স্মাইল' চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা সিটিতে ১৭ এপ্রিল থেকে চালু হয়েছে সিম্ফনি’র ৪০ তম কাস্টমার কেয়ার সেন্টার ‘সিম্ফনি স্মাইল’। এখান থেকে সিম্ফনি ব্রান্ডের পণ্যের বিভিন্ন সেবা পাবেন গ্রাহকরা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিম্ফনি।
এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ এবং ব্যববস্থাপনা সম্পাদক জাকারিয়া শহীদ ‘সিম্ফনি স্মাইল’ উদ্বোধন করেন। উদ্ভোধনী অনুষ্ঠানে এডিসন গ্রুপের কাস্টমার কেয়ারের প্রধান এস এম মোরশেদ-উজ-জামান, সিনিয়র এডভাইজার টু চেয়ারম্যান (টেক.) এবং ইন-চার্জ, বিসিডিএল টি আই এম লতিফুল হুসেইনসহ আরও উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের র্কমকর্তারা।
নতুন কাস্টমার কেয়ার উদ্বোধন উপলক্ষে সিম্ফনি কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিম্ফনির কাস্টমার কেয়ার থাকায় অনেক গ্রাহককেই সেবা দেওয়া সম্ভব হবে।