বসুন্ধরার পর যমুনা ফিউচার পার্কে হুয়াউয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যমুনা ফিউচার পার্কে দ্বিতীয় হুয়াউয়ে এক্সপেরিয়েন্স স্টোর উদ্বোধন করছেন হুয়াউয়ে ডিভাইস বাংলাদেশের ডিভাইস ব্যবসা বিভাগের ব্যবস্থাপক ইংমার ওয়াং।
রাজধানীর যমুনা ফিউচার পার্কে দ্বিতীয় হুয়াউয়ে এক্সপেরিয়েন্স স্টোর উদ্বোধন করছেন হুয়াউয়ে ডিভাইস বাংলাদেশের ডিভাইস ব্যবসা বিভাগের ব্যবস্থাপক ইংমার ওয়াং।

চীনের মোবাইল ফোন ব্র্যান্ড হুয়াউয়ে গতকাল ৫ মে রাজধানীর যমুনা ফিউচার পার্কে তাদের দ্বিতীয় এক্সপেরিয়েন্স স্টোর চালু করেছে। হুয়াউয়ে ডিভাইস বাংলাদেশের ডিভাইস বিপণন পরিচালক ইংমার ওয়াং এটি উদ্বোধন করা হয়। এই এক্সপেরিয়েন্স স্টোরে হুয়াউয়ে তাদের সব মডেলের স্মার্টফোন ও ট্যাবলেট প্রদর্শন ও বিক্রি করবে। এর আগে গত মাসে রাজধানীর বসুন্ধরা সিটিতে হুয়াউয়ে তাদের প্রথম এক্সপেরিয়েন্স স্টোর উদ্বোধন করেছিল।
হুয়াউয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, হুয়াউয়ে বাংলাদেশের অধিকাংশ মোবাইল অপারেটরদের প্রধান প্রযুক্তিভিত্তিক সেবাদাতা এবং সাধারণ গ্রাহকদের জন্য হ্যান্ডসেট তৈরি করে থাকে। বাংলাদেশি বাজারে বর্তমানে মেট সেভেন, অনার সিক্স, এবং পি সেভেন নামের সর্বশেষ স্মার্টফোন এনেছে। এ ছাড়াও আগে থেকেই বাজারে আছে অনার হলি নামের ফোনটি।
যমুনা ফিউচার পার্কের এক্সপেরিয়েন্স স্টোর থেকে হুয়াউয়ে পণ্য পণ্য দেখার পাশাপাশি মেরামত করে নেওয়ার সুবিধা পাওয়া যাবে। এখানে ইলেকট্রনিক পেমেন্ট সুবিধা মিলবে।