বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫

# নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ফারহিন আহম্মেদ খুব ভালো ছাত্রী। ক্লাসে সে বরাবরই প্রথম। নম্র-ভদ্র। পাশাপাশি সে একটি সাংস্কৃতিক সংঘের সদস্য। এ সংগঠনের সদস্য হওয়ার পর তার ভেতর অনেক পরিবর্তন এসেছে।

৩১। ফারহিন আহম্মেদ সাংস্কৃতিক সংঘের সদস্য হওয়ার মাধ্যমে তার মধ্যে কী জেগে উঠেছে?

ক. অহংকারবোধ খ. প্রতিহিংসা

গ. বুদ্ধিবৃত্তি ঘ. দানশীলতা

উত্তর: গ. বুদ্ধিবৃত্তি

৩২। ফারহিন আহম্মেদ সাংস্কৃতিক সংঘের সদস্য হওয়ার ফলে—

ক. স্থানীয় সমাজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে না

খ. তার অযথা সময় নষ্ট হবে ও আর্থিক ক্ষতি হবে

গ. তার লেখাপড়ার ক্ষতি হবে ও মানসিক নানা সমস্যা হবে

ঘ. স্থানীয় সমাজের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে

উত্তর: ঘ. স্থানীয় সমাজের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে

৩৩। বিনোদন, সংবাদ ও ধ্যানধারণা কোনটির মাধ্যমে পরিবেশন করা হয়?

i. সংবাদপত্র ii. বেতার iii. টেলিভিশন

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

৩৪। স্থানীয় সমাজের উপাদান হলো—

i. খেলাধুলার ক্লাব ii. বিজ্ঞান ক্লাব

iii. সাহিত্য সমিতি

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i, ii ও iii ঘ. iii

উত্তর: গ. i, ii ও iii

৩৫। ফেসবুক ও টুইটার হলো—

ক. রাজনৈতিক যোগাযোগের মাধ্যম

খ. ধর্মীয় যোগাযোগের মাধ্যম

গ. সামাজিক যোগাযোগের মাধ্যম

ঘ. অর্থনৈতিক যোগাযোগের মাধ্যম

উত্তর: গ. সামাজিক যোগাযোগের মাধ্যম

৩৬। মানুষ এখন শুধু নিজ সমাজ ও সংস্কৃতির ভেতর সীমাবদ্ধ নয় কেন?

ক. নারী শিক্ষা প্রসারের জন্য

খ. তথ্যপ্রযুক্তির প্রসারের জন্য

গ. জনসংখ্যা বৃদ্ধির জন্য

ঘ. সাক্ষরতার হার বৃদ্ধির জন্য

উত্তর: খ. তথ্যপ্রযুক্তির প্রসারের জন্য

৩৭। নিচের কোনটি শিশু-কিশোরদের মনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে?

ক. বিনোদনমূলক অনুষ্ঠান খ. শিক্ষামূলক অনুষ্ঠান

গ. সস্তা বিনোদনমূলক অনুষ্ঠান

ঘ. টেলিভিশনের অনুষ্ঠান

উত্তর: গ. সস্তা বিনোদনমূলক অনুষ্ঠান

৩৮। কোনটি মানুষের মধ্যে মূল্যবোধ, মানবিকতা ও সহমর্মিতার বোধ জাগিয়ে তোলে তোলে?

i. সুস্থ চলচ্চিত্র ii. রুচিশীল চলচ্চিত্র

iii. শিক্ষামূলক চলচ্চিত্র

নিচের কোনটি সঠিক?

ক. ii ও iii খ. i, ii ও iii গ. ii ঘ. iii

উত্তর: খ. i, ii ও iii

৩৯। কোনটির মাধ্যমে আমরা দেশ ও দেশের বাইরে একে অন্যের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করতে পারি?

ক. সংবাদপত্রের মাধ্যমে খ. টেলিভিশনের মাধ্যমে

গ. চলচ্চিত্রের মাধ্যমে

ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে

উত্তর: ঘ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে

৪০। ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যম হলো—

i. শিক্ষাপ্রতিষ্ঠান

ii. গণমাধ্যম ও সংগীত শিক্ষাকেন্দ্র

iii. পরিবার, প্রতিবেশী

নিচের কোনটি সঠিক?

ক. ii ও iii খ. i, ii ও iii গ. ii ঘ. iii

উত্তর: খ. i, ii ও iii।

অধ্যায়-৬

১। বাংলাদেশকে কী বলা হয়?

ক. কৃষিপ্রধান দেশ খ. শিল্পোন্নত দেশ

গ. চাকরিজীবীদের দেশ গ. উন্নত দেশ

উত্তর: ক. কৃষিপ্রধান দেশ

২। বাংলাদেশের বেশির ভাগ লোক কোথায় বাস করে?

ক. শহরে খ. প্রবাসে

গ. গ্রামে ঘ. বিভাগীয় শহরে

উত্তর: গ. গ্রামে

৩। গ্রামের মানুষের জীবিকার প্রধান উপায় কী?

ক. চাকরি খ. কৃষি গ. ব্যবসায় ঘ. শিক্ষকতা

উত্তর: খ. কৃষি

৪। শহরাঞ্চলের মানুষ প্রধানত কী করে থাকে?

ক. চাকরি খ. কৃষিকাজ

গ. ব্যবসা-বাণিজ্য ঘ. চাকরি ও ব্যবসা

উত্তর: ঘ. চাকরি ও ব্যবসা

৫। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?

ক. কৃষি খ. শিল্প গ. পোশাকশিল্প ঘ. মত্স্য

উত্তর: ক. কৃষি

৬। বাংলাদেশের জাতীয় আয়ের দ্বিতীয় প্রধান খাত কোনটি?

ক. প্রাকৃতিক গ্যাস খ. মত্স্য গ. শিল্প ঘ. খনিজ

উত্তর: গ. শিল্প

৭। ২০০৪-০৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন ছিল—

ক. তিন লাখ ৭০ হাজার ৭০৭ কোটি টাকা

খ. চার লাখ ৭০ হাজার ৭০৭ কোটি টাকা

গ. তিন লাখ ৭৫ হাজার ৭০৭ কোটি টাকা

ঘ. তিন লাখ ৭০ হাজার ৮০৭ কোটি টাকা

উত্তর: ক. তিন লাখ ৭০ হাজার ৭০৭ কোটি টাকা

৮। ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন—

ক. ছয় লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা

খ. সাত লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা

গ. ছয় লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি টাকা

ঘ. ছয় লাখ ৯০ হাজার ৫৭০ কোটি টাকা

উত্তর: ক. ছয় লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা।

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা

উচ্চবিদ্যালয়, পিরোজপুর

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল