প্রিয় শিক্ষার্থী, আজ কৃষিশিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
২৭। বাংলাদেশে উচ্চফলনশীল অনুমোদিত জাত নয়?
ক. কাঞ্চন খ. আকবর
গ. প্রদীপ ঘ. ইরি
উত্তর: ঘ. ইরি
২৮। পুকুরে ৭-১০ সেমি. আকারের পোনা শতকে কতটি পোনা মজুত করা যায়?
ক. ২০-২৫টি খ. ৩০-৩৫টি
গ. ৩৫-৪০টি ঘ. ৫৫-৬০টি
উত্তর: ঘ. ৫৫-৬০টি
২৯। চুন দিলে পুকুরের মাটি ও পানির—
i. অম্লত্ব দূর করে ii. পানির ঘোলাত্ব দূর করে iii. সারের কার্যকারিতা বাড়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩০। গমের শিষ বের হওয়ার সময় কোন রোগ দ্বারা আক্রান্ত হয়?
ক. আলগা ঝুল খ. গোড়া পচা রোগ
গ. মরিচা রোগ ঘ. পাতার দাগ রোগ
উত্তর: ক. আলগা ঝুল।
অধ্যায়-৬
১। নার্সারির জমির মাটি কোন শ্রেণির?
ক. পলি খ. দো-আঁশ গ. বেলে ঘ. এঁটেল
উত্তর: খ. দো-আঁশ
২। কোথায় সহজে চারার যত্ন নেওয়া যায়?
ক. বনে খ. বাড়িতে
গ. নার্সারিতে ঘ. উদ্যানে
উত্তর: গ. নার্সারিতে
৩। কোনো উত্পাদন অন্য উত্পাদনকে ব্যাহত করে না, এরূপ নিয়ম-পদ্ধতির নাম কী?
ক. কৃষি বনায়ন খ. বসত বনায়ন
গ. উদ্যান বনায়ন ঘ. সামাজিক বনায়ন
উত্তর: ক. কৃষি বনায়ন
৪। দ্বি-সারি নকশায় বাঁধের কিনারা থেকে কত দূরে অড়হরের বীজ বপন করতে হয়?
ক. ১৫ সেমি. খ. ২০ সেমি.
গ. ২৫ সেমি. ঘ. ৩০ সেমি.
উত্তর: ঘ. ৩০ সেমি.
৫। কৃষি বনায়ন কিরূপ পদ্ধতি?
ক. অতি প্রাচীন ও সনাতন
খ. অতি নবীন ও আধুনিক
গ. অতি প্রাচীন ও নিফল
ঘ. অতি নবীন ও সফল
উত্তর: ক. অতি প্রাচীন ও সনাতন
৬। কোনটির বীজ ফল থেকে বের করেই রোপণ না করলে অঙ্কুররোদ্গমের হার কমে যায়?
ক. কাঁঠাল খ. আম গ. খেজুর ঘ. বেল
উত্তর: ক. কাঁঠাল
৭। বিজ্ঞানসম্মতভাবে গাছ লাগানো পরিচর্যা ও ব্যবস্থাপনা পদ্ধতি কোনটিকে বোঝায়?
ক. নার্সারি খ. বনায়ন
গ. বন সংস্কার ঘ. বন নির্মাণ
উত্তর: খ. বনায়ন
৮। বৃক্ষের সঙ্গে পশুখাদ্যের চাষ করলে তাকে কী বলা হয়?
ক. খামার উন্নয়ন খ. উন্নত পশুপালন
গ. সামাজিক বনায়ন ঘ. কৃষি বনায়ন
উত্তর: ঘ. কৃষি বনায়ন
৯। রাস্তার ধারে কতস্তরী বনায়ন করা ভালো?
ক. একস্তরী খ. দ্বি-স্তরী
গ. ত্রি-স্তরী ঘ. বহুস্তরী
উত্তর: খ. দ্বি-স্তরী
১০। বড় সড়ক, রেল ও বাঁধ বনায়নে এক কিলোমিটারে কয়টি চারা লাগানো যায়?
ক. ১৫০০টি খ. ১৬০০টি
গ. ১৭০০টি ঘ. ১৮০০টি
উত্তর: খ. ১৬০০টি
১১। আমাদের বনজ সম্পদ প্রায় ধ্বংসের মুখোমুখি কেন?
ক. অধিক জনসংখ্যার চাহিদা মেটাতে
খ. অধিক আসবাবের চাহিদা মেটাতে
গ. অধিক খাদ্যের জোগান দিতে
ঘ. অধিক কাঁচামালের জোগান দিতে
উত্তর: ক. অধিক জনসংখ্যার চাহিদা মেটাতে
১২। ধানের দুই পাশে উঁচু গাছ লাগানো হয় কেন?
ক. অধিক পানি সংরক্ষিত হয়
খ. কম পানি সংরক্ষিত হয়
গ. মাটি ক্ষয় কম হয়
ঘ. মাটি ক্ষয় বেশি হয়
উত্তর: খ. কম পানি সংরক্ষিত হয়
১৩। অ্যালি ক্রপিংয়ে কী-জাতীয় লাগানো হয়?
ক. লিগিউম-জাতীয় খ. সালভেসি-জাতীয়
গ. বীরুত্-জাতীয় ঘ. মেলানেসি-জাতীয়
উত্তর: ক. লিগিউম-জাতীয়
১৪। বাংলাদেশে গ্রামীণ বনজ সম্পদ কমে যাওয়ার প্রধান কারণ কোনটি?
ক. কাঠের চাহিদা মেটানো খ. অনাবৃষ্টি
গ. অতিবৃষ্টি ঘ. রোগাক্রান্ত হওয়া
উত্তর: ক. কাঠের চাহিদা মেটানো
১৫। কোনটির ওপর বনায়নের স্বার্থকতা নির্ভর করে?
ক. স্থান নির্বাচন খ. প্রজাতি নির্বাচন
গ. চারা রোপণ ঘ. জমি চাষকরণ
উত্তর: খ. প্রজাতি নির্বাচন
১৬। ভূমির সঠিক ব্যবহারের জন্য কী করা প্রয়োজন?
ক. কৃষি উত্পাদন খ. সামাজিক বনায়ন
গ. বৈজ্ঞানিক উদ্ভাবন ঘ. কৃষি বনায়ন
উত্তর: ঘ. কৃষি বনায়ন।
কাজী ইস্কান্দার আলী, সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল