বহুনির্বাচনী প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার থেকে বের হয়ে আসার পর সাংসদ লিটনকে ফুেলল সংবর্ধনা। ছবি: প্রথম আলো
কারাগার থেকে বের হয়ে আসার পর সাংসদ লিটনকে ফুেলল সংবর্ধনা। ছবি: প্রথম আলো

খবর: ২৪ দিন কারাবাসের পর ৮ নভেম্বর জামিনে ছাড়া পেয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ মন্জুরুল ইসলাম (লিটন)। শিশু শাহাদাত হোসেন ওরফে সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত তিনি। কারাগার থেকে বের হওয়ার পর জেলা কারাগারের প্রধান ফটকে ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করেন দলীয় নেতা-কর্মীরা। (সূত্র: প্রথম আলো, ৯ নভেম্বর ২০১৫)|

সঠিক উত্তরে টিক চিহ্ন দিন
১. সাংসদ লিটনের পরিচয় কী?
ক. শুটার
খ. বলাকা বাসের কন্ডাক্টর
গ. ফেসবুক সেলিব্রিটি
ঘ. সাংসদ
২. সাংসদ লিটনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, কারণ—
ক. তাঁকে দিয়ে শুটিং ক্লাবে শুটিং প্র্যাকটিস করানো হবে বলে
খ. হলিউডের দ্য শুটার সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করবেন বলে

গ. তাঁর ক্ষমতা আছে বলে
ঘ. ওপরের কোনোটিই নয়

৩. সাংসদ লিটনকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে, কারণ—
ক. তিনি অলিম্পিক থেকে স্বর্ণ জয় করে ফিরেছেন
খ. তিনি বিস্কুটের মালা পছন্দ করেন না বলে
গ. তিনি ফুল খুব ভালোবাসেন বলে
ঘ. কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন বলে

৪. সাংসদ লিটনকে যারা কারাগারের প্রধান ফটক থেকে ফুলের মালা দিয়ে বরণ করেছে, তারা—
ক. মানুষ
খ. রোবট
গ. সাংসদের ভক্ত
ঘ. এলিয়েন

৫. সাংসদ লিটন যে গাড়ি থেকে শাহাদাতকে গুলি করেছিলেন, সেই একই গাড়িতে করে তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে, কারণ—
ক. অন্য গাড়িতে উঠলে তাঁর
বমি বমি লাগে
খ. লোকাল বাসে উঠলে সাধারণ মানুষ ভয়ে পালাত বলে
গ. গাড়িটিকেও সম্মান জানানোর জন্য
ঘ. ওপরের সব কটি