বা ং লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাম চিহ্ন  অংশ-২০

প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।

৬১.
ঘোর বর্ষা বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকেন দুই বোন ধানখেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুঁচো চিংড়ি ধরে আনে ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে।
উত্তর: ঘোর বর্ষা। বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট। রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকেন। দুই বোন ধানখেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুঁচো চিংড়ি ধরে আনে। ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে।
৬২.
দুজনে দুবোনের কোলে রাইফেল দুটো দিয়ে দেয় রাইফেল দুটো ওরা কোলে নিয়ে বসে থাকে মা রান্না চড়ায় কিছুক্ষণ পর রাহেলা গরম ভাত নিয়ে আসে গামলা ভরে সঙ্গে ডিম আলুর তরকারি যোদ্ধা দুজন গপগপিয়ে খান দেরি করার সময় নেই নদীর ঘাটে ওদের জন্য নৌকা নিয়ে বসে আছেন অন্যরা দেরি করা চলবে না খাওয়া শেষ হলে রাহেলা বলেন তোমরা আবার আসবে তো।
উত্তর: দুজনে দুবোনের কোলে রাইফেল দুটো দিয়ে দেয়। রাইফেল দুটো ওরা কোলে নিয়ে বসে থাকে। মা রান্না চড়ায়। কিছুক্ষণ পর রাহেলা গরম ভাত নিয়ে আসে গামলা ভরে। সঙ্গে ডিম-আলুর তরকারি। যোদ্ধা দুজন গপগপিয়ে খান। দেরি করার সময় নেই। নদীর ঘাটে ওদের জন্য নৌকা নিয়ে বসে আছেন অন্যরা। দেরি করা চলবে না। খাওয়া শেষ হলে রাহেলা বলেন, ‘তোমরা আবার আসবে তো?’
৬৩.
পরদিন গাঁয়ের লোকেরা জসীমের লাশ নিয়ে আসে বাড়িতে রুমা-রুবা কিছুক্ষণ বাবাকে দেখে নিশ্চুপ হয়ে যায় যেন ওরা কথা বলা ভুলে গেছে রাহেলা তো বারবার জ্ঞান হারাচ্ছে গাঁয়ের মেয়েরা ওদের মাকে দেখাশোনা করছে দুই বোন রান্না ঘরের দরজায় চুপ করে বসে থাকে।
উত্তর: পরদিন গাঁয়ের লোকেরা জসীমের লাশ নিয়ে আসে বাড়িতে। রুমা-রুবা কিছুক্ষণ বাবাকে দেখে নিশ্চুপ হয়ে যায়। যেন ওরা কথা বলা ভুলে গেছে। রাহেলা তো বারবার জ্ঞান হারাচ্ছে। গাঁয়ের মেয়েরা ওদের মাকে দেখাশোনা করছে। দুই বোন রান্না ঘরের দরজায় চুপ করে বসে থাকে।

সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল, ঢাকা