বা ং লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের প্রশ্নপত্রে প্রথমেই থাকবে একটি অনুচ্ছেদ বা কবিতাংশ। এই অনুচ্ছেদ বা কবিতাংশ কিন্তু তোমার পাঠ্যবই থেকে দেওয়া হবে না। তবে এটি অবশ্যই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগীই হবে। আর এই অনুচ্ছেদ বা কবিতাংশ পড়ে তোমাকে প্রশ্নপত্রের ক্রমিক নম্বর ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে।

এই প্রশ্নগুলো বিন্যাসে অনুসরণ করা হবে যোগ্যতার মাপকাঠি। অর্থাত্ প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক। তাই তোমাদের অনুশীলনের সুবিধার্থে আজ রয়েছে পাঠ্যবইবহির্ভূত যোগ্যতাভিত্তিক নমুনা অনুচ্ছেদ এবং অনুচ্ছেদ সম্পৃক্ত প্রশ্নোত্তর।

# অনুচ্ছেদটি পড়ে ১ থেকে ৪ নম্বর প্রশ্নগুলো উত্তর দাও।

প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ। এ দেশের নদী, মাঠ, অরণ্য আর পাহাড়ের রূপ দেখে আমরা মুগ্ধ হই। এ দেশের দিগন্তজোড়া ফসলের খেত। দখিনা বাতাসে দোলে মাঠের ফসল। সবুজ মাঠের বুক চিরে বয়ে গেছে নদী। তার স্বচ্ছ পানির নিচে চিকচিক করে বালি। বনে, পাহাড়ে বাস করে নানা জীবজন্তু। গাছে গাছে উড়ে বেড়ায় রংবেরঙের পাখি। তাদের কলকাকলিতে হূদয় আনন্দে ভরে যায়।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

ক) প্রদত্ত অনুচ্ছেদটি মূলত যে বিষয় নিয়ে লেখা, তা হলো—

১. আমাদের গ্রাম ২. আমাদের শহরাঞ্চল

৩. আমাদের এই দেশ ৪. এই দেশ এই মানুষ

খ) বাংলাদেশকে বলা হয়—

১. নদীর দেশ ২. পাহাড়ের দেশ

৩. সাগরকন্যা ৪. প্রকৃতির রূপসী কন্যা

গ) ‘স্বচ্ছ’ শব্দটিতে বর্ণ আছে—

১. একটি ২. দুটি ৩. তিনটি ৪. চারটি

ঘ) বাংলাদেশের মানুষ পাখি পছন্দ করে, কারণ—

১. পাখি উড়ে বেড়ায় ২. পাখির কলকাকলিতে হূদয় আনন্দে ভরে যায় ৩. পাখি সহজে পোষ মানে ৪. পাখি রঙবেরঙের ডানা মেলে গাছে গাছে ঘুরে বেড়ায়

ঙ) বন, পাহাড় ছাড়া আর যেখানে জীবজন্তু দেখা যায়—

১. গ্রামে ২. জাদুঘরে ৩. চিড়িয়াখানায় ৪. পার্কে

১ নম্বর প্রশ্নের উত্তর:

ক) ৩. আমাদের এই দেশ

খ) ৪. প্রকৃতির রূপসী কন্যা

গ) ৪. চারটি

ঘ) ২. পাখির কলকাকলিতে হূদয় আনন্দে ভরে যায়

ঙ) ৩. চিড়িয়াখানায়

২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।

শব্দ                   শব্দার্থ

বাতাস                         বায়ু/ হাওয়া

অরণ্য                         বন/ জঙ্গল

কলকাকলি                         মধুর ধ্বনি/ পাখির ডাক

স্বচ্ছ                         অতি নির্মল

দিগন্ত                         দিকের শেষ/ দিকের সীমা

হূদয়                         মন/ অন্তর

(ক) সকালবেলা পাখির — শুনতে ভালো লাগে।

(খ) — ওপারে কী আছে, কেউ জানে না।

(গ) গভীর — সিংহ হুংকার দিলে মানুষের মনে ভয় জাগে।

(ঘ) করিম সাহেবের প্রতিটি কাজ —।

(ঙ) শীতকালে উত্তর দিক থেকে — বইতে থাকে।

২ নম্বর প্রশ্নের উত্তর

(ক) সকালবেলা পাখির কলকাকলি শুনতে ভালো লাগে।

(খ) দিগন্তের ওপারে কী আছে, কেউ জানে না।

(গ) গভীর অরণ্যে সিংহ হুংকার দিলে মানুষের মনে ভয় জাগে।

(ঘ) করিম সাহেবের প্রতিটি কাজ স্বচ্ছ।

(ঙ) শীতকালে উত্তর দিক থেকে বাতাস বইতে থাকে।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল