বা ং লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বানান শুদ্ধ করে লেখো  অংশ-১
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ৯ নম্বর প্রশ্নটি থাকবে ‘বানান শুদ্ধ করে লেখো’-এর ওপর।

এই দেশ এই মানুষ
১. আমাদের সোভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি।
উত্তর: আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি।
২. ওই সিমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য।
উত্তর: ওই সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য।
৩. বাংলাদেশের সংখ্যাগরিষ্ট মানুষ বাঙালি।
উত্তর: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি।
৪. এত বৈচিত্র খুব কম দেশেই থাকে।
উত্তর: এত বৈচিত্র্য খুব কম দেশেই থাকে।
৫. সবাই আমরা পরষ্পরের বন্ধু।
উত্তর: সবাই আমরা পরস্পরের বন্ধু।
৬. সবাইকে তাই আমাদের শ্রদ্দা করতে হবে।
উত্তর: সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে।
৭. সবাই আমরা বাংলাদেশের অদিবাসী।
উত্তর: সবাই আমরা বাংলাদেশের অধিবাসী।
৮. নানা ধরনের মানুষ, নানা ধরনের পেসা।
উত্তর: নানা ধরনের মানুষ, নানা ধরনের পেশা।
৯. গারোদের নিজস্ম ভাষা আছে।
উত্তর: গারোদের নিজস্ব ভাষা আছে।
১০. মানুষে মানুষে মিলেমিসে থাকলেই তো ভালোবাসা জন্মাবে।
উত্তর: মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালোবাসা জন্মাবে।
ফেব্রুয়ারির গান
১. নদী হচ্ছে স্রোতস্বিনি সাগর সমুদ্দুর।
উত্তর: নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্দুর।
২. বাতাসে তার প্রতিদ্দনি গ্রীষ্ম-বর্ষা-শীতে।
উত্তর: বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম-বর্ষা-শীতে।
৩. গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্নলতা।
উত্তর: গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা।
৫. পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রান।
উত্তর: পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ।
সুন্দরবনের প্রাণী
১. রয়েল বেঙ্গল টাইগার অন্যন, তুলনাহীন।
উত্তর: রয়েল বেঙ্গল টাইগার অনন্য, তুলনাহীন।
২. সেই গন্ডার এখন নিশ্বিহ্ন হয়ে গেছে।
উত্তর: সেই গন্ডার এখন নিশ্চিহ্ন হয়ে গেছে।
৩. বাঘের বেলাতেও একই কথা প্রযোজ।
উত্তর: বাঘের বেলাতেও একই কথা প্রযোজ্য।
৪. আইন করে বাঘ শিকার নিষিদ্দ করা হয়েছে।
উত্তর: আইন করে বাঘ শিকার নিষিদ্ধ করা হয়েছে।
৫. প্রাণী, বৃক্ষলতা ইত্যাদি সবকিছুই প্রকৃতীর দান।
উত্তর: প্রাণী, বৃক্ষলতা ইত্যাদি সবকিছুই প্রকৃতির দান।
৬. সুস্বাস্থ্যই জীবনের অমুল্য সম্পদ।
উত্তর: সুস্বাস্থ্যই জীবনের অমূল্য সম্পদ।
সংকল্প
১. থাকব না ক বদ্ধ ঘরে দেখব এবার জগতটাকে।
উত্তর: থাকব না ক বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে।
২. দেশ থেকে দেসান্তরে ছুটছে তারা কেমন করে।
উত্তর: দেশ থেকে দেশান্তরে ছুটছে তারা কেমন করে।
৩. বিশ্বজগত দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।
উত্তর: বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।
হাতি ও শিয়ালের গল্প
১. মানুষ তখন একটু একটু করে সব্য হচ্ছে।
উত্তর: মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে।
২. ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ত।
উত্তর: ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব।
৩. মেজাজটাও দারুণ তিরীক্ষি।
উত্তর: মেজাজটাও দারুণ তিরিক্ষি।
৪. থরথর করে কেপে উঠল সমস্ত বন।
উত্তর: থরথর করে কেঁপে উঠল সমস্ত বন।
৫. দেখলেই সমিহ করে পথ ছেড়ে দিত।
উত্তর: দেখলেই সমীহ করে পথ ছেড়ে দিত।
৬. নদীর ওপারে সবাই উৎগ্রিব হয়ে বসে আছে।
উত্তর: নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে।
বই
১. বইয়ের পাতায় প্রদিপ জ্বলে।
উত্তর: বইয়ের পাতায় প্রদীপ জ্বলে।
২. যে-বই জুড়ে সূর্য্য ওঠে।
উত্তর: যে-বই জুড়ে সূর্য ওঠে।
৩. মনকে করে তোলে ইর্ষা ও হিংসায় জরজর।
উত্তর: মনকে করে তোলে ঈর্ষা ও হিংসায় জরজর।
৪. বদ্দ জানালার বাইরেই আছে নীল আকাশ।
উত্তর: বদ্ধ জানালার বাইরেই আছে নীল আকাশ।
৫. আমরা হয়ে উঠতে পারি নতুন মানুস।
উত্তর: আমরা হয়ে উঠতে পারি নতুন মানুষ।

শেষ অংশ ছাপা হবে আগামীকাল