সঠিক উত্তর অংশ-৯
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর।
অধ্যায়-৭
৩. সামাজিক মানুষ হিসেবে তোমার কোন কাজটি করা কখনোই উচিত নয়?
ক. কারও অধিকার নষ্ট হতে পারে, এ রকম কাজ
খ. কারও দায়িত্বে অবহেলা হতে পারে, এ রকম কাজ
গ. কারও টাকা আত্মসাত্ করা
ঘ. কারও খাবার খেয়ে ফেলা
উত্তর: ক. কারও অধিকার নষ্ট হতে পারে, এ রকম কাজ
৪. মানুষের ভালো গুণগুলোকে বিকশিত হতে সাহায্য করে নিচের কোনটি?
ক. সামাজিক অধিকার
খ. মানবাধিকার
গ. রাজনৈতিক অধিকার
ঘ. নৈতিক অধিকার
উত্তর: খ. মানবাধিকার
৫. পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে আমরা কী পেয়ে থাকি?
ক. খাবার খ. টাকাপয়সা
গ. বস্ত্র ঘ. মানবাধিকার
উত্তর: ঘ. মানবাধিকার
৬. আমাদের দেশে কারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকে?
ক. শিশুরা খ. বৃদ্ধরা
গ. ছেলেরা ঘ. মেয়েরা
উত্তর: ক. শিশুরা
৭. শিশুশ্রমিকেরা সাধারণত লেখাপড়ার সুযোগ পায় না, এর কারণ কী?
ক. স্বচ্ছলতার কারণে
খ. মা-বাবা নেই বলে
গ. অনেক শিশু দোকানে কাজ করে বলে ঘ. খাবার পায় না বলে
উত্তর: গ. অনেক শিশু দোকানে কাজ করে বলে
৮. প্রধান মানবাধিকার কোনটি?
ক. শিক্ষার অধিকার
খ. বেঁচে থাকার অধিকার
গ. চলাফেরার অধিকার
ঘ. কথা বলার অধিকার
উত্তর: ক. শিক্ষার অধিকার
৯. বাংলাদেশ থেকে প্রায়ই কারা পাচার হয়ে থাকে?
ক. যুবকরা খ. বৃদ্ধরা
গ. নারী ও শিশুরা ঘ. কিশোররা
উত্তর: গ. নারী ও শিশুরা
১০. কোন ধরনের ঘটনা ঘটতে দেখলে তা অবশ্যই পুলিশ ও বড়দের জানানো উচিত?
ক. চুরি হওয়ার খ. মারামারি করার
গ. ডাকাতি হওয়ার
ঘ. নারী ও শিশু পাচারের
উত্তর: ঘ. নারী ও শিশু পাচারের
১১. শিশুশ্রমের প্রধান কারণ কোনটি?
ক. শিক্ষার অভাব খ. বেকারত্ব
গ. দারিদ্র্য
ঘ. পিতা-মাতার অবহেলা
উত্তর: গ. দারিদ্র্য
১২. নারী ও শিশু পাচার বলতে বোঝায় নিচের কোনটি?
ক. স্বার্থের জন্য তাদের অন্য দেশে চোরাপথে পাঠিয়ে দেওয়া
খ. তাদের বৈধ পথে বিদেশ পাঠানো
গ. তাদের বিদেশের মাটিতে চাকরি দেওয়া
ঘ. তাদের বিদেশে ঘরবাড়ি করে দেওয়া
উত্তর: ক. স্বার্থের জন্য তাদের অন্য দেশে চোরাপথে পাঠিয়ে দেওয়া
১৩. নিচের কোনটি ঘৃণ্য কাজ বলে তুমি মনে কর?
ক. মানবাধিকার লঙ্ঘন
খ. শিশু অধিকার প্রতিষ্ঠা
গ. নারী অধিকার প্রতিষ্ঠা
ঘ. ব্যক্তি অধিকার প্রতিষ্ঠা
উত্তর: ক. মানবাধিকার লঙ্ঘন
১৪. মানবাধিকারকে আমরা কী করব?
ক. স্মরণ করব খ. ঘৃণা করব
গ. সম্মান করব ঘ. অবহেলা করব
উত্তর: গ. সম্মান করব
১৫. ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’কে অনুমোদন করছে?
ক. সার্ক খ. জাতিসংঘ
গ. বাংলাদেশ জাতীয় সংসদ
ঘ. মন্ত্রিসভা
উত্তর: খ. জাতিসংঘ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর