বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-২ থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।

প্রশ্ন: পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? এ যুদ্ধের ফলাফল কী ছিল?
উত্তর: সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। ১৭৫৬ সালে নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর তিনি মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন।
সিংহাসনে আরোহণ করেই তরুণ নবাবকে নানা ষড়যন্ত্র ও বিরোধী শক্তির মুখোমুখি হতে হয়। এ সময় বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানি। নানা কারণে নবাবের সঙ্গে ইংরেজ বণিকদের বিরোধ দেখা দেয়।
ইংরেজদের সঙ্গে নবাববিরোধী শক্তিগুলো, যেমন: নবাবের বড় খালা ঘসেটি বেগম, সেনাপতি মীর জাফর আলী খান, রায় দুর্লভ ও জগৎ শেঠের মতো প্রভাবশালী বণিক গোষ্ঠী একজোট হয়ে ষড়যন্ত্রে যোগ দেন। তাঁরা সবাই নবাবকে উৎখাতের চেষ্টা করতে থাকেন।
এসবের জের ধরেই শেষাবধি ১৭৫৭ সালের ২৩ জুন ইংরেজ শক্তির সঙ্গে নবাবের সেনাদের পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়।
যুদ্ধে সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং পরে তাঁকে হত্যা করা হয়। এ যুদ্ধের মাধ্যমেই বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়।

প্রশ্ন: ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের গুরুত্ব বর্ণনা করো।
উত্তর: ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ প্রথম বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম ছিল। এই বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা।
বাংলায় শুরু হয়ে ইংরেজ-অধিকৃত ভারতের অন্যান্য এলাকায় সিপাহিদের মধ্যেও এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। পশ্চিম বাংলার ব্যারাকপুরে সিপাহি মঙ্গল পাণ্ডের নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়। ইংরেজরা এই বিদ্রোহ কঠোরভাবে দমন করে। নিরপরাধ বহু মানুষকে এ সময় নির্বিচারে ফাঁসি দেওয়া হয়।
সিপাহি বিদ্রোহের গুরুত্ব:
বিদ্রোহীরা পরাজিত হলেও এই বিদ্রোহের ফলেই কোম্পানির শাসনের অবসান হয়। শুরু হয় ব্রিটিশরাজ, তথা রানি ভিক্টোরিয়ার শাসন।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা