বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়
অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-২ থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
প্রশ্ন: ইতিহাসে কোন সময় কোম্পানির শাসন নামে পরিচিত
উত্তর: ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত এ দেশে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, যা ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত।
প্রশ্ন: ইংরেজরা ‘ভাগ কর শাসন কর’ নীতি কেন প্রণয়ন করে?
উত্তর: ইংরেজরা এ দেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি ও অঞ্চলভেদে যেসব পার্থক্য ছিল, তার ভিত্তিতে বিভেদ সৃষ্টি করত এবং একজনকে অন্যের বিরুদ্ধে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে ‘ভাগ কর শাসন কর’ নীতি প্রণয়ন করে।
প্রশ্ন: ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কী?
উত্তর: ১৭৭০ (বাংলা ১১৭৬) সালে এ দেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যা ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
প্রশ্ন: বাংলায় নবজাগরণের কয়েকজন প্রধান ব্যক্তির নাম লেখো।
উত্তর: নবজাগরণের কয়েকজন প্রধান ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ।
প্রশ্ন: ইংরেজ আমলে মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে কারা ভূমিকা রাখেন?
উত্তর: স্যার সৈয়দ আহমেদ খান, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী প্রমুখ ইংরেজ আমলে মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখেন।
প্রশ্ন: কত সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল এবং এর উদ্দেশ্য কী ছিল?
উত্তর: ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল প্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রাম। এ বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতকে স্বাধীন করা।
প্রশ্ন: কার নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয়?
উত্তর: সিপাহি মঙ্গল পাণ্ডের নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়।
প্রশ্ন: কত সালে ইংরেজরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়?
উত্তর: ১৯১১ সালে ইংরেজরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
প্রশ্ন: কত সালে ভারতবর্ষ স্বাধীন হয় এবং কোন কোন রাষ্ট্র তৈরি হয়?
উত্তর: ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হয় এবং ভারত ও পাকিস্তান নামের দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়।
প্রশ্ন: ইংরেজদের শাসনের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার কারণে কাদের ফাঁসি দেওয়া হয়?
উত্তর: ইংরেজদের শাসনের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার কারণে ক্ষুদিরাম ও মাস্টারদাকে ফাঁসি দেওয়া হয়েছিল।
প্রশ্ন: নারী জাগরণের অগ্রদূত কে?
উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা