বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ১ম অধ্যায় থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-১
# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।
১. ভাষা আন্দোলন হয়েছিল—সালে।
উত্তর: ১৯৫২।
২. গণ-অভ্যুত্থান হয়েছিল—সালে।
উত্তর: ১৯৬৯।
৩. — ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয়।
উত্তর: জয়বাংলা।
৪. ১৯৭১ সালের— পাকিস্তানি বাহিনী নারকীয় গণহত্যা চালায়।
উত্তর: ২৫শে মার্চের রাতে।
৫. দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে এবং মুক্তিযুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে —।
উত্তর: মুজিবনগর সরকার।
৬. ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও ছিল — এর অধীন।
উত্তর: সেক্টর ৬।
৭. — নেতৃত্বে গড়ে ওঠে ‘কাদেরিয়া বাহিনী’।
উত্তর: বঙ্গবীর কাদের সিদ্দিকীর
৮. মুক্তিযুদ্ধের সময় প্রায় এক কোটির বেশি মানুষ — শরণার্থী হিসেবে আশ্রয় নেয়।
উত্তর: ভারতে।
৯. শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আমরা প্রতিবছর ১৪ই ডিসেম্বর পালন করি —দিবস।
উত্তর: শহিদ বুদ্ধিজীবী।
১০. পাকিস্তান ১৯৭১ সালের—ভারত আক্রমণ করে।
উত্তর: ৩রা ডিসেম্বর
১১. প্রতিবছর—আমরা বিজয় দিবস পালন করি।
উত্তর: ১৬ই ডিসেম্বর।
১২. সাতজন মুক্তিযোদ্ধা—খেতাবে ভূষিত হয়েছেন।
উত্তর: বীরশ্রেষ্ঠ।
১৩. —মুক্তিযুদ্ধে সাহসিকতা ও ত্যাগের জন্য চতুর্থ বীরত্বসূচক পুরস্কার।
উত্তর: বীরপ্রতীক।
১৪. ছয় দফা আন্দোলন হয়েছিল —।
উত্তর: ১৯৬৬ সালে।
১৫. মুক্তিযুদ্ধ শুরু হয় — স্বাধীনতা ঘোষণার মাধ্যমে।
উত্তর: বঙ্গবন্ধুর।
১৬. মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে — সেক্টরে ভাগ করা হয়।
উত্তর: ১১টি।
১৭. ১৪ই ডিসেম্বর পালিত হয় —দিবস।
উত্তর: শহিদ বুদ্ধিজীবী।
১৮. মুক্তিযুদ্ধে — লক্ষ মানুষ প্রাণ হারান।
উত্তর: ৩০।
১৯. মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ রাষ্ট্রীয় উপাধি পেয়েছে —।
উত্তর: ৭ জন।
২০. আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে — নির্বাচনে।
উত্তর: ১৯৭০ সালের ।
২১. বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক পুরস্কার —।
উত্তর: বীরশ্রেষ্ঠ।
২২. মুক্তিযুদ্ধে বাংলাদেশের রণাঙ্গনকে ৩টি — ভাগ করা হয়।
উত্তর: ব্রিগেড ফোর্সে।
২৩. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন —।
উত্তর: জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানী।
২৪. মুক্তিযোদ্ধাদের মতো আমরাও সব সময় — ভালোবাসব।
উত্তর: দেশকে।
২৫. প্রথম বাংলাদেশের অস্থায়ী সরকারকে — বলা হয়।
উত্তর: মুজিবনগর সরকারও।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 সহকারী শিক্ষক