বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-৩
# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।
১. ময়নামতিতে—সুব্যবস্থা ছিল।
উত্তর: বিদ্যাচর্চার
২. লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ—তৈরি।
উত্তর: ইটের।
৩. মহাস্থানগড়ে — শিলালিপি পাওয়া গেছে।
উত্তর: ব্রাহ্মী
৪. ময়নামতিতে — সভ্যতার অনেক নির্দশন পাওয়া গেছে।
উত্তর: বৌদ্ধ
৫. লালবাগ দুর্গের চারদিকেও — তৈরি উঁচু প্রাচীর রয়েছে।
উত্তর: ইটের
৬. আহসান মঞ্জিলে ‘কুমুদ কলি’ নামক সুন্দর একটি — রয়েছে।
উত্তর: গম্বুজ
৭. মহাস্থানগড় খ্রিষ্টপূর্ব চার শতক থেকেই পরবর্তী—শত বছরের বেশি সময়কালের বাংলা ইতিহাসের সাক্ষ্য বহন করে।
উত্তর: পনেরো
৮. ‘খোদাই পাথর’ টুকরাটি প্রায় ৩.৩৫ মিটার লম্বা ও — মিটার চওড়া।
উত্তর: ০.৯১
৯. মহাস্থানগড়ের — কোণে মুঘল আমলে নির্মিত এক গম্বুজের একটি মসজিদ রয়েছে।
উত্তর: দক্ষিণ-পূর্ব
১০. সমুদ্র বাণিজ্যের সঙ্গে — অঞ্চলটি যুক্ত ছিল।
উত্তর: ওয়ারী-বটেশ্বর
১১. পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তিটি — নামে পরিচিতি।
উত্তর: সোমপুর মহাবিহার
১২. কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে — অবস্থিত।
উত্তর: ময়নামতি
১৩. রাজা ধর্মপালের শাসনামলে — নির্মিত হয়।
উত্তর: সোমপুর মহাবিহার
১৪. — পাথরের ভাস্কর্য ও পোড়ামাটির লিপিফলক পাওয়া গেছে।
উত্তর: ময়নামতিতে
১৫. পাঁচ পীরের মাজার আছে —।
উত্তর: সোনারগাঁয়ে।
১৭. পুন্ড্রনগর — আসলে প্রতিষ্ঠিত হয়েছিল।
উত্তর: মৌর্য।

সহকারী শিক্ষক

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল