মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ২য় অধ্যায় থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রতিটি প্রশ্নের মান ১।
অধ্যায়-২
১৫. বঙ্গভঙ্গ কবে রদ করা হয়?
ক. ১৯০৬ সালে খ. ১৯০৫ সালে
গ. ১৯২১ সালে ঘ. ১৯১১ সালে
উত্তর: ঘ. ১৯১১ সালে
১৬. মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯০৬ সালে খ. ১৮৮৫ সালে
গ. ১৯১১ সালে ঘ. ১৯২১ সালে
উত্তর: ক. ১৯০৬ সালে
১৭. কাকে কেন্দ্র করে বাংলায় স্বদেশি চেতনার ব্যাপক বিস্তার ঘটে?
ক. স্বরাজ আন্দোলন খ. বঙ্গভঙ্গ
গ. অসহযোগ আন্দোলন ঘ. সশস্ত্র যুব বিদ্রোহ
উত্তর: খ. বঙ্গভঙ্গ
১৮. বিপ্লবী আন্দোলনে কে স্বেচ্ছায় আত্মাহুতি দিয়েছিলেন?
ক. ক্ষুদিরাম খ. মাস্টারদা সূর্যসেন
গ. প্রীতিলতা ওয়াদ্দেদার ঘ. তিতুমীর
উত্তর: গ. প্রীতিলতা ওয়াদ্দেদার
১৯. ব্রিটিশ ভারতবর্ষে নারী শিক্ষা বিস্তারে কে সর্বাধিক ভূমিকা রেখে গেছেন?
ক. নবাব ফয়জুননেছা খ. প্রীতিলতা ওয়াদ্দেদার
গ. ঝাঁসি বাঈ ঘ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তর: ঘ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
২০. লেখনীর মাধ্যমে বাঙালির স্বাধিকার চেতনা বেগবানে ভূমিকা রেখেছেন?
ক. সুভাষ চন্দ্রবসু খ. মাস্টারদা সূর্যসেন
গ. চিত্তরঞ্জন দাস ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২১. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
ক. ১৭৫৬ সালের ২১ জুন খ. ১৭৫৭ সালের ২৩ জুন
গ. ১৭৫০ সালের ১৯ জুন ঘ. ১৮৫৭ সালের ২১ জুন
উত্তর: খ. ১৭৫৭ সালের ২৩ জুন
২২. পলাশীর যুদ্ধে কে বিশ্বাস ঘাতকতা করেন?
ক. সেনাপতি মীর জাফর আলী খান
খ. সেনাপতি মীর জুমলা
গ. সেনাপতি মীর কাশিম ঘ. ওপরের সব
উত্তর: ক. সেনাপতি মীর জাফর আলী খান
২৩. বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
ক. ১৭৫৮ সালে খ. ১৭৮২ সালে
গ. ১৭৬৪ সালে ঘ. ১৭৬৮ সালে
উত্তর: গ. ১৭৬৪ সালে
২৪. ১৭৭০ সালকে বাংলা কত সাল গণনা করা হয়?
ক. ১১৭০ সাল খ. ১১৭৬ সাল
গ. ১১৭২ সাল ঘ. ১১৭৩ সাল
উত্তর: খ. ১১৭৬ সাল
২৫. ভারতবর্ষ স্বাধীন হয় কত সালে?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৫৭ সালে
গ. ১৯৭১ সালে ঘ. ১৯৪৫ সালে
উত্তর: ক. ১৯৪৭ সালে
২৬. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৫৭ সালে খ. ১৯৫৭ সালে
গ. ১৮৮৫ সালে ঘ. ১৮৭০ সালে
উত্তর: গ. ১৮৮৫ সালে
২৭. তিতুমীর কি কী দিয়ে কেল্লা নির্মাণ করেছিলেন?
ক. বেত খ. বাঁশ গ. সেগুন কাঠ ঘ. টিন
উত্তর: খ. বাঁশ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল