বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ১ম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
৩২। ওয়েস্ট ফালিয়ার চুক্তি হলো—
ক. গরিব দেশগুলোর মধ্যে একটি চুক্তি
খ. ধনী দেশগুলোর মধ্যে একটি চুক্তি
গ. যুদ্ধরত দেশগুলোর মধ্যে একটি চুক্তি
ঘ. ঔপনিবেশিক দেশগুলোর মধ্যে একটি চুক্তি
উত্তর: গ. যুদ্ধরত দেশগুলোর মধ্যে একটি চুক্তি
৩৩। বারোভুঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন—
ক. শায়েস্তা খাঁ খ. প্রতাপাদিত্য
গ. মুসা খাঁ ঘ. ঈসা খাঁ
উত্তর: ঘ. ঈসা খাঁ
৩৪। প্রজাদের ওপর কখন শোষণ-নিপীড়ন বেড়ে যায়?
ক. বাংলায় যখন দুর্ভিক্ষ দেখা দেয়
খ. বাংলা যখন তুর্কিদের অধীনে চলে যায়
গ. বাংলা থেকে যখন পুঁজি পাচার শুরু হয়
ঘ. বাংলা যখন পর্তুগিজদের অধীনে ছিল
উত্তর: গ. বাংলা থেকে যখন পুঁজি পাচার শুরু হয়
৩৫। দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিমবাজারে কত সালে বাণিজ্য কুঠি স্থাপন করে?
ক. ১৬৫৮ সালে খ. ১৬৫৬ সালে
গ. ১৬৬০ সালে ঘ. ১৭৫৮ সালে
উত্তর: ক. ১৬৫৮ সালে
৩৬। কার ষড়যন্ত্রে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের অন্যতম কারণ?
ক. ঘসেটি বেগম খ. মীর জাফর
গ. মীর কাশিম ঘ. শওকত জং
উত্তর: ক. ঘসেটি বেগম
৩৭। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৭৮১ সালে খ. ১৭৯১ সালে
গ. ১৭৯৩ সালে ঘ. ১৮০১ সালে
উত্তর: ক. ১৭৮১ সালে
৩৮। বাংলার শাসনক্ষমতা বহিরাগতদের হাতে চলে যায়—
i. সেনরা ক্ষমতা দখলের পরে
ii. ব্রিটিশদের ক্ষমতা দখলের পরে
iii. পাল রাজবংশের পরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii গ. i ঘ. iii
উত্তর: ক. i ও iii
৩৯। সতীদাহপ্রথা বিলোপ সাধনে কোন সংস্কারক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন?
ক. রাজা রামমোহন রায় খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ক. রাজা রামমোহন রায়
৪০। ‘ভাগ করো, শাসন করো’—এ নীতির প্রবক্তা কারা?
ক. পাকিস্তানিরা খ. ব্রিটিশরা
গ. ভারতীয়রা ঘ. ফরাসিরা
উত্তর: খ. ব্রিটিশরা।
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর