বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ 

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-৩
# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।
১৭. — শাসকগণ লালবাগ দুর্গের খোলা জায়গায় সুন্দর সুন্দর তাঁবুতে বাস করতেন।
উত্তর: মুঘল
১৮. ঢাকার নবাব — ১৮৩০ সালে আহসান মঞ্জিল ক্রয় করেন।
উত্তর: খাজা আলিমউল্লাহ
১৯. জমিদার ব্যবস্থার বিলুপ্তি ঘটলে — জৌলুস কমে আসে।
উত্তর: আহসান মঞ্জিলের
২০. বৌদ্ধধর্মের নিদর্শন ছাড়াও — জৈন ও হিন্দু দেবদেবীর অনেক মূর্তি পাওয়া গেছে।
উত্তর: ময়নামতিতে
২১. শিল্পাচার্য জয়নুল আবেদীন — সালে সোনারগাঁয়ে লোকশিল্প যাদুঘর প্রতিষ্ঠা করেন। উত্তর: ১৯৭৫
২২. ওয়ারী ও বটেশ্বর — জেলার পাশাপাশি দুটি গ্রাম।
উত্তর: নরসিংদী
২৩. বারো ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন —।
উত্তর: ঈসা খাঁ
২৪. মুঘল সুবেদার শায়েস্তা খানের রাজধানী ছিল —।
উত্তর: ঢাকায়
২৫. আহসান মঞ্জিল ঢাকার — প্রাসাদ ছিল। উত্তর: নবাবদের
২৬. বর্তমানে আহসান মঞ্জিলকে — পরিণত করা হয়েছে।
উত্তর: যাদুঘরে।

অধ্যায়-৪
১. বাংলাদেশ একটি — দেশ।
উত্তর: উন্নয়নশীল
২. বাংলাদেশ একটি — প্রধান দেশ।
উত্তর: কৃষি
৩. বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় — ভাগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল।
উত্তর: ৮০
৪. বাংলাদেশের মোট জাতীয় আয়ে — অবদান প্রায় ২০%।
উত্তর: কৃষির
৫. গম চাষ হয়—।
উত্তর: শীতকালে
৬. বাংলাদেশে প্রতি বছর প্রায় — লক্ষ মেট্রিক টন বিভিন্ন ধরনের আলু উৎপন্ন হয়। উত্তর: ৪০।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল