বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়
অল্পকথায় উত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ ৪র্থ অধ্যায় থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# অল্পকথায় উত্তর দাও।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান প্রধান কৃষিজাত দ্রব্যের নাম লেখো।
উত্তর: বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় ৮০ ভাগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। বাংলাদেশে বিভিন্ন ধরনের কৃষিজাত দ্রব্য উৎপন্ন হয়। এদের মধ্যে কতগুলো হলো খাদ্য-জাতীয় কৃষিদ্রব্য, আর কতগুলো হলো অর্থকরী কৃষিদ্রব্য।
খাদ্য-জাতীয় কৃষিদ্রব্য: ধান, গম, ভুট্টা, আলু, তৈলবীজ, মসলা বাংলাদেশের প্রধান প্রধান খাদ্য-জাতীয় কৃষিদ্রব্য।
অর্থকরী কৃষিদ্রব্য: বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্যগুলো হচ্ছে পাট, চা ও তামাক। এ দেশের কৃষিপণ্য রপ্তানি আয়ের সিংহভাগ আসে এ তিনটি দ্রব্য থেকে।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান দুটি অর্থকরী কৃষিদ্রব্যের বর্ণনা দাও।
উত্তর: বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্যগুলো হচ্ছে পাট, চা, তামাক। এ দেশের কৃষিপণ্য রপ্তানি আয়ের সিংহভাগ আসে এ তিনটি দ্রব্য থেকে।
পাট: পাট বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য। পৃথিবীতে বাংলাদেশেই সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপন্ন হয়। পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ জন্য বাংলাদেশের পাটকে ‘সোনালী আঁশ’ বলা হয়। বাংলাদেশের মাটি ও জলবায়ু পাট চাষের বিশেষ উপযোগী। এ দেশের সব এলাকাতে পাটের চাষ হয়। বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪৫ লাখ মেট্রিক টন পাট উৎপন্ন হয়। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবনের বড় অংশ পাটের ওপর নির্ভরশীল।
চা: বাংলাদেশের জলবায়ু চা চাষের জন্য উপযোগী। বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলের জেলাগুলোয় বেশি চা উৎপন্ন হয়। এগুলোর মধ্যে সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলায়ও চা চাষ হচ্ছে। প্রতিবছর বাংলাদেশে বিপুল পরিমাণ চা উৎপন্ন হয়। এ দেশের চাহিদা পূরণ করে উল্লেখযোগ্য পরিমাণ চা বিদেশে রপ্তানি করা হয়। বিদেশে বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল