বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পকথায় উত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ ৪র্থ অধ্যায় থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।

# অল্পকথায় উত্তর দাও।

প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান উল্লেখ করো।
উত্তর: প্রতিটি দেশের অর্থনীতিতে শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে (২০১১-১২ অর্থবছরে) বাংলাদেশের অর্থনীতিতে মোট জাতীয় আয়ে শিল্পের অবদান প্রায় ৩০ শতাংশ। বাংলাদেশের প্রধান শিল্পগুলো হচ্ছে পাটশিল্প, বস্ত্রশিল্প, চিনিশিল্প, ওষুধশিল্প, সারশিল্প, কাগজশিল্প ও চামড়াশিল্প।
বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান:
১. পাটের তৈরি চট, চটের তৈরি বস্তা ও নানা রকম ব্যাগ, কার্পেট ও পাটের তৈরি সুতার বস্ত্র উৎপাদন করা হচ্ছে। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে।
২. বাংলাদেশের পোশাকশিল্পে কয়েক লাখ নারী ও পুরুষ কাজ করেন। পোশাক রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।
৩. বাংলাদেশে ১৫টি সরকারি এবং দু-একটি বেসরকারি চিনিকল রয়েছে। প্রতিবছর প্রায় দুই লাখ মেট্রিক টন চিনি উৎপন্ন হয়।
৪. বাংলাদেশে উন্নত মানের ওষুধ তৈরি হয়। এ দেশের ওষুধ বিদেশেও রপ্তানি হচ্ছে।
৫. এ ছাড়া বাংলাদেশের কাগজশিল্প, সিমেন্টশিল্প, সারশিল্প দেশের চাহিদা পূরণ করে। বাংলাদেশের সিমেন্ট কারখানাগুলোয় দেশের চাহিদার অধিকাংশ সিমেন্ট উৎপাদিত হয়।
প্রশ্ন: বাংলাদেশে পোশাকশিল্পের গুরুত্ব বর্ণনা করো।
উত্তর: বাংলাদেশের অর্থনীতিতে শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের অর্থনীতিতে মোট জাতীয় আয়ে শিল্পের অবদান প্রায় ৩০ শতাংশ। বর্তমানে বাংলাদেশের একটি বিশেষ গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাকশিল্প।
পোশাকশিল্পের গুরুত্ব:
বাংলাদেশের বিভিন্ন এলাকায় পোশাক কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় পোশাক তৈরি হয়।
এ পোশাকের বেশির ভাগ বিদেশে রপ্তানি হয়। পোশাক রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।
বাংলাদেশের পোশাকশিল্পে কয়েক লাখ নারী ও পুরুষ কাজ করেন।

প্রশ্ন: বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব লেখো।
উত্তর: বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে বেশ কয়েক ধরনের ক্ষুদ্র ও কুটির শিল্প রয়েছে। এগুলোর মধ্যে চামড়াশিল্প, সাবানশিল্প, তামাকশিল্প, তাঁতশিল্প, রেশমশিল্প, মৃৎশিল্প, কাঁসাশিল্প ও কাঠশিল্প উল্লেখযোগ্য।
ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব:
১. সারা দেশে শত শত বছর ধরে ক্ষুদ্র ও কুটির শিল্প মানুষের দৈনন্দিন চাহিদা মিটিয়ে আসছে।
২. সব শিল্পের মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থান হচ্ছে।
৩. এ দেশে উৎপাদিত চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানি করা হয়।
৪. সাবান কারখানা দেশের সাবানের চাহিদা পূরণ করে।
৫. তামাকজাত পণ্য দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হয়।
৬. এ দেশের বস্ত্রচাহিদার বড় অংশ এ দেশের তাঁতে বোনা কাপড়ে পূরণ হয়।
৭. মাটি ও কাঁসার তৈরি জিনিসপত্র বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা