বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

অধ্যায়-২ 

প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২য় অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। বাংলাদেশ আন্দোলনমুখর হয়ে ওঠে কখন থেকে?

ক. ১৯৭১ সালের ১ মার্চ

খ. ১৯৭১ সালের ৩ মার্চ

গ. ১৯৭১ সালের ২১ ফেব্রুয়ারি

ঘ. ১৯৭১ সালের ২ মার্চ

উত্তর: ক. ১৯৭১ সালের ১ মার্চ

২। ১৯৭০ সালের নির্বাচনে কোন দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?

ক. মুসলিম লীগ খ. আওয়ামীগ লীগ

গ. জাতীয় পার্টি

ঘ. পাকিস্তান পিপলস পার্টি

উত্তর: খ. আওয়ামীগ লীগ

৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন—

ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে

গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে

উত্তর: খ. ১৯৭১ সালে

৪। সামরিক শাসন বলতে কী বোঝায়?

ক. রাষ্ট্রপ্রধানের শাসন খ. জঙ্গি শাসন

গ. সেনাপ্রধানের শাসন

ঘ.বিপ্লবী নেতার শাসন

উত্তর: গ. সেনাপ্রধানের শাসন

৫। ‘পাকসেনা’ বলতে বোঝায়—

ক. বিদেশি সৈনিক খ. ভারতীয় সৈনিক

গ. লম্বা সৈনিক ঘ. পাকিস্তানি সৈনিক

উত্তর: ঘ. পাকিস্তানি সৈনিক

৬। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. তাজউদ্দীন আহমদ

গ. এম মনসুর আলী

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর: খ. তাজউদ্দীন আহমদ

৭। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়?

ক. ১১টি খ. ১০টি গ. ৯টি ঘ. ৮টি

উত্তর: ক. ১১টি

৮। কোথায় বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয়?

ক. আমেরিকায় খ. ভুটানে

গ. কলকাতায় ঘ. দিল্লিতে

উত্তর: গ. কলকাতায়

৯। কবে বাংলাদেশ ও ভারত যৌথ কমান্ড গঠন করে?

ক. ২১ ফেব্রুয়ারি খ. ২০ নভেম্বর

গ. ২৪ নভেম্বর ঘ. ২১ নভেম্বর

উত্তর: ঘ. ২১ নভেম্বর

১০। ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

ক. ৪ ডিসেম্বর খ. ৬ ডিসেম্বর

গ. ৭ ডিসেম্বর ঘ. ৮ ডিসেম্বর

উত্তর: খ. ৬ ডিসেম্বর

১১। কবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবসান ঘটে?

ক. ১০ এপ্রিল, ১৯৭১

খ. ১৭ এপ্রিল, ১৯৭১

গ. ১৬ ডিসেম্বর, ১৯৭১

ঘ. ১৮ ডিসেম্বর, ১৯৭১

উত্তর: গ. ১৬ ডিসেম্বর, ১৯৭১

১২। ১০ নম্বর সেক্টরের অধীনে ছিল—

i. সমুদ্র উপকূলীয় অঞ্চল

ii. নৌ কমান্ডো iii. অভ্যন্তরীণ নৌপথ

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

# নিচের চিত্রটি দেখো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

১৩। চিত্রের স্থানে কখন আক্রমণ পরিচালিত হয়?

ক. মধ্যরাতে খ. গভীর রাতে

গ. দুপুরে ঘ. সন্ধ্যায়

উত্তর: খ. গভীর রাতে

১৪। চিত্রের ঘটনাটি সংঘটিত হয়—

i. রোকেয়া হল ii. শহীদুল্লাহ হল

iii.ইকবাল হল

নিচের কোনটি সঠিক?

ক. i, ii ও iii খ. i গ. i ও ii ঘ. iii

উত্তর: ক. i, ii ও iii

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল