অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২য় অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৫। সরাসরি মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি নিচের কোনটি?
ক. ভারত ও ভুটান খ. ভারত ও চীন
গ. ভারত ও সোভিয়েত ইউনিয়ন
ঘ. ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর: গ. ভারত ও সোভিয়েত ইউনিয়ন
১৬। মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ কারণ—
ক. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য
খ. বাংলাদেশ ও বাঙালিদের ভালোবাসার জন্য
গ. কঠোর হাতে বিদ্রোহ দমন করার জন্য
ঘ. কলকাতায় সচিবালয় গড়ে তোলার জন্য
উত্তর: ক. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য
১৭। মুক্তিযুদ্ধের সময় কত লোক পাকিস্তান বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়?
ক. ৩০ লাখ খ. ২০ লাখ গ. ২২ লাখ ঘ. ১০ লাখ
উত্তর: ক. ৩০ লাখ
১৮। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. মেজর জিয়াউর রহমান
খ. শেখ মুজিবুর রহমান
গ. কর্নেল এম এ জি ওসমানী
ঘ. কর্নেল (অব.) আবদুর রব
উত্তর: গ. কর্নেল এম এ জি ওসমানী
১৯। রাজশাহীর সারদা পুলিশ লাইন কবে আক্রমণ করা হয়?
ক. ২১ ফেব্রুয়ারি খ. ২৬ মার্চ
গ. ২৭ মার্চ ঘ. ৩০ মার্চ
উত্তর: গ. ২৭ মার্চ
২০। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে নৃশংস গণহত্যা চালানো হয়েছিল, তার নাম কী?
ক. অপারেশন ফর ইস্ট পাকিস্তান
খ. অপারেশন ফর বাংলাদেশ
গ. অপারেশন ফর ইস্ট বেঙ্গল
ঘ. অপারেশন সার্চলাইট
উত্তর: ঘ. অপারেশন সার্চলাইট
২১। অসহযোগ আন্দোলনের বলতে বোঝায়—
ক. সরকারকে অচল করে দেওয়ার মতো কর্মসূচি খ. বিশ্ব শান্তির জন্য প্রণীত কর্মসূচি
গ. সব যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করার মতো কর্মসূচি
ঘ. আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কর্মসূচি
উত্তর: ক. সরকারকে অচল করে দেওয়ার মতো কর্মসূচি
২২। কত মার্চ থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়?
ক. ৬ মার্চ খ. ৩ মার্চ গ. ২ মার্চ ঘ. ১ মার্চ
উত্তর: খ. ৩ মার্চ
২৩। সাবেক রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
ক. রমনা উদ্যান খ. শিশু পার্ক
গ. সোহরাওয়ার্দী উদ্যান ঘ. ভাসানী উদ্যান
উত্তর: গ. সোহরাওয়ার্দী উদ্যান
২৪। বাঙালি জাতিকে অদম্য বলা হয় কেন?
ক. বাঙালি জাতি সাহসী বলে
খ. বাঙালি জাতি মিশ্র জাতি বলে
গ. বাঙালি জাতি শক্তিশালী বলে
ঘ. বাঙালি জাতিকে কেউ দমাতে পারে না বলে
উত্তর: ঘ. বাঙালি জাতিকে কেউ দমাতে পারে না বলে
২৫। মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ. ১৯৭১ সালের ৭ এপ্রিল
গ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ৩ এপ্রিল
উত্তর: ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
২৬। কে মুজিবনগর সরকারের শপথবাক্য পাঠ করান?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. অধ্যাপক ইউসুফ আলী
গ. অধ্যাপক মনিরুজ্জামান
ঘ. তাজউদ্দীন আহমদ
উত্তর: খ. অধ্যাপক ইউসুফ আলী
২৭। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধের স্থান কোনটি?
ক. যশোর খ. দিনাজপুর
গ. জয়দেবপুর ঘ. মুজিবনগর
উত্তর: গ. জয়দেবপুর
২৮। ঢাকার গেরিলা দল কী নামে পরিচিত ছিল?
ক. ফাইটার গ্রুপ খ. মুজিব বাহিনী
গ. কাদেরিয়া বাহিনী ঘ. ক্র্যাক প্লাটুন
উত্তর: ঘ. ক্র্যাক প্লাটুন
২৯। আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন—
i. এ কে খন্দকার ও নিয়াজি ii.ওসমানী ও নিয়াজি
iii. নিয়াজি ও অরোরা
কোনটি সঠিক? ক. iii খ. i গ. ii ঘ. i ও ii
উত্তর: ক. iii
৩০। মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টর যে যে এলাকা নিয়ে গঠিত, তা হলো—
i. ঢাকা ii. চট্টগ্রাম iii. র্পাবত্য চট্টগ্রাম
কোনটি সঠিক? ক. i খ. ii ও iii গ. ii ঘ. iii
উত্তর: খ. ii ও iii।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর