বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩ 
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ৩য় অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। কান্তজির মন্দির কোথায় অবস্থিত?
ক. দিনাজপুরে খ. বগুড়ায় গ. কুমিল্লায় ঘ. সাভারে
উত্তর: ক. দিনাজপুরে
২। সোমপুর বিহার কোথায় অবস্থিত?
ক. দিনাজপুরে খ. পাহাড়পুরে
গ. কুষ্টিয়ায় ঘ. ঢাকায়
উত্তর: খ. পাহাড়পুরে
৩। কোন যুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে ছবি আঁকা হতো?
ক. মোগল যুগে খ. সেন যুগে
গ. পাল যুগে ঘ. আদিম যুগে
উত্তর: গ. পাল যুগে
৪। কোন আমলে আমাদের দেশে বাংলা গদ্যের সূচনা হয়?
ক. সুলতানি আমলে খ. পাল আমলে
গ. মোগল আমলে ঘ. ইংরেজ আমলে
উত্তর: ঘ. ইংরেজ আমলে
৫। চর্যাপদ প্রথম কে আবিষ্কার করেন?
ক. হরপ্রসাদ শাস্ত্রী খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর: ক. হরপ্রসাদ শাস্ত্রী
৬। বাংলার কোন শিল্পের সুনাম বহুকালের?
ক. কারুশিল্প খ. তাঁতশিল্প গ. শঙ্খশিল্প ঘ. কাঁসাশিল্প
উত্তর: খ. তাঁতশিল্প।
৭। প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল?
ক. দুকূল খ. চৌতা গ. পত্রোর্ণ ঘ. কার্পাস
উত্তর: ক. দুকূল
৮। পত্রোর্ণ নামে এন্ডি বা মুগা-জাতীয় সিল্ক তৈরি হতো—
i. মগধ ii. পুণ্ড iii. সমতট
নিচের কেনাটি সঠিক?
ক. iii খ. i ও ii গ. ii ঘ. i ও iii
উত্তর: খ. i ও ii
৯। বাংলার বিখ্যাত কোন কাপড়কে নিয়ে বহু কাহিনি বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল?
ক. ক্ষৌম খ. দুকূল গ. মসলিন ঘ. উতানি
উত্তর: গ. মসলিন
১০। কোন আমলে বাংলার স্থাপত্যশিল্পে ইরানি তুরানি প্রভাব পড়তে শুরু করে?
ক. মোগল আমলে খ. পাল আমলে
গ. সেন আমলে ঘ. সুলতানি আমলে
উত্তর: ঘ. সুলতানি আমলে
১১। বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায়, তা কী নামে পরিচিত?
ক. লোকসাহিত্য খ. চর্যাপদ
গ. পুঁথি সাহিত্য ঘ. পদ্মাবতী
উত্তর: খ. চর্যাপদ
১২। আদি বাংলা সাহিত্যের নমুনা কোনটি?
ক. চর্যাপদ খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. গীতাঞ্জলি ঘ. পুঁথি সাহিত্য
উত্তর: ক. চর্যাপদ
১৩। কোন সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল?
ক. বৌদ্ধ সমাজে খ. মুসলমান সমাজে
গ. হিন্দু সমাজে ঘ. ইহুদি সমাজে
উত্তর: খ. মুসলমান সমাজে
১৪। লোকসম্রাট বলা হয় কাকে?
ক. আবদুল আলীম খ. ফকির লালন শাহ
গ. শাহ আবদুল করিম ঘ. আব্বাসউদ্দীন আহ্মদ
উত্তর: ঘ. আব্বাসউদ্দীন আহ্মদ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর