অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৩১। কোন সংগঠনগুলো সারা দেশে শিশু-কিশোরদের জন্য কাজ করে আসছে?
ক. উদীচী শিল্পগোষ্ঠী ও ক্রান্তি
খ. খেলাঘর ও কচিকাঁচার আসর
গ. ক্রান্তি ও বুলবুল ললিতকলা
ঘ. শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমী
উত্তর: খ. খেলাঘর ও কচিকাঁচার আসর
৩২। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনা করেন—
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ খ. এনামুল হক
গ. ড. আহমদ শরীফ ঘ. আবুল ফজল
উত্তর: ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
৩৩। আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেছেন কে?
ক. ড. এনামুল হক খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. আব্দুল হক ঘ. কাজী মোতাহার হোসেন
উত্তর: খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
৩৪। মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কার কথা বিশেষভাবে স্মরণযোগ্য?
ক. শামসুর রাহমান খ. সুফিয়া কামাল
গ. জাহানারা ইমাম ঘ. শামসুন্নাহার মাহমুদ
উত্তর: গ. জাহানারা ইমাম
৩৫। আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চার ইতিহাস লিখেছেন কে?
ক. সেলিম আলদীন খ. আল মাহমুদ গ. আহসান হাবিব ঘ. ড. মুহম্মদ এনামুল হক
উত্তর: ঘ. ড. মুহম্মদ এনামুল হক
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও।
অষ্টম শ্রেণির ছাত্রী ফারহীন আহম্মেদ তাঁর শিক্ষক সাঈদ হোসেনকে বলল, স্যার, একুশে বইমেলা বাংলা একাডেমি ছাড়া অন্য কোথাও হয় না কেন? উত্তরে স্যার বললেন, ভাষা আন্দোলনের পটভূমিতে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য এ প্রতিষ্ঠানটি কাজ করে আসছে।
৩৬। উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটিকে বলা হয়—
ক. জাতির মননের প্রতীক
খ. জাতির ভালোবাসার প্রতীক
গ. জাতির শ্রদ্ধার প্রতীক
ঘ. জাতির সৃজনশীলতার প্রতীক
উত্তর: ক. জাতির মননের প্রতীক
৩৭। উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল—
i. যুক্তফ্রন্টের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী
ii. ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে
iii. ভাষা আন্দোলনের পটভূমিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. iii
উত্তর: গ. i ও iii
৩৮। শিল্পকলায় কাকে পথিকৃৎ ধরা হয়?
ক. জয়নুল আবেদিন খ. এস এম সুলতান
গ. কামরুল হাসান ঘ. সফিউদ্দিন আহমেদ
উত্তর: ক. জয়নুল আবেদিন
৩৯। ভাস্কর্যে স্বকীয়তা ও স্বাতন্ত্র্যে উজ্জ্বল প্রতিভা কে?
ক. এফ আর খান খ. নভেরা আহমেদ
গ. বুলবুল চৌধুরী ঘ. কামরুল হাসান
উত্তর: খ. নভেরা আহমেদ
৪০। যুক্তিবাদী মননশীল প্রবন্ধ সাহিত্যের জন্য বিশেষভাবে স্মরণীয়—
i.প্রমথ চৌধুরী ii.আহমদ শরীফ iii.আব্দুল হক
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
উত্তর: ঘ. ii ও iii.
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর