অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৪ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রতিটি প্রশ্নের মান-১।
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১। বাংলাদেশের প্রধান খাদ্যজাতীয় ফসল কোনটি?
ক. ধান খ. গম গ. ভুট্টা ঘ. আলু
উত্তর: ক. ধান
২। পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপাদন হয় কোন দেশে?
ক. ভারত খ. চীন গ. বাংলাদেশ ঘ. নেপাল
উত্তর: গ. বাংলাদেশ
৩। কোনটি রপ্তানি করে প্রতিবছর বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?
ক. চা খ. তামাক গ. পোশাক ঘ. চিনি
উত্তর: গ. পোশাক
৪। বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কত ভাগ?
ক. ২০% খ. ২৫% গ. ৩০% ঘ. ৩৫%
উত্তর: গ. ৩০%
৫। বাংলাদেশে কখন গম চাষ হয়?
ক. শীতকালে খ. বর্ষাকালে
গ. বসন্তকালে ঘ. গ্রীষ্মকালে
উত্তর: ক. শীতকালে
৬। গম ফসল থেকে তৈরি খাদ্য ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। এর ফলে কী ঘটবে?
ক. ফসলটির উৎপাদনমূল্য বৃদ্ধি পাবে
খ. ফসলটি চাষের প্রসার ঘটবে
গ. ফসলটির উৎপাদনমূল্য হ্রাস পাবে
ঘ. ফসলটির চাহিদা হ্রাস পাবে
উত্তর: খ. ফসলটি চাষের প্রসার ঘটবে
৭। উত্তরাঞ্চলে কোন ফসলটির চাষ বেশি হয়?
ক. ধান খ. গম গ. রাবার ঘ. স্ট্রবেরি
উত্তর: খ. গম
৮। বাংলাদেশ প্রতিবছর ডাল আমদানি করে কেন?
ক. ডাল উৎপন্ন হয় না বলে
খ. ঘাটতি পূরণের জন্য
গ. বিদেশের ডাল উৎকৃষ্ট বলে
ঘ. অর্থ সাশ্রয়ের জন্য
উত্তর: খ. ঘাটতি পূরণের জন্য
৯। পৃথিবীর অনেক দেশের প্রধান খাদ্য কী?
ক. সরিষা খ. আলু গ. ডাল ঘ. সয়াবিন
উত্তর: খ. আলু
১০। কোন ধরনের মাটিতে আলু ভালো জন্মায়?
ক. এঁটেল মাটি খ. বেলে-দোআঁশ মাটিতে
গ. বেলে মাটিতে ঘ. পলি মাটিতে
উত্তর: খ. বেলে-দোআঁশ মাটিতে
১১। বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা কীভাবে অর্জন করে?
ক. যন্ত্রপাতি রপ্তানি করে
খ. পাটজাত দ্রব্য রপ্তানি করে গ. ডাল রপ্তানি করে
ঘ.
১২। বিড়ি, সিগারেট, জর্দা এসব কী দিয়ে তৈরি হয়?
ক. পাট খ. তামাক গ. আখ ঘ. তিসি
উত্তর: খ. তামাক।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা