বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৪ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রতিটি প্রশ্নের মান-১।

# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

১৩। বাংলাদেশ খাবার তেল আমদানি করে কেন?

ক. দেশে উত্পাদিত তেলের দাম বেশি বলে

খ. তেলের ঘাটতি পূরণের জন্য

গ. বিদেশি তেলের মান উন্নত বলে

ঘ. কম মূল্যে পাওয়া যায় বলে   

উত্তর: খ. তেলের ঘাটতি পূরণের জন্য।

১৪। তামাক চাষকে বর্তমানে নিরুত্সাহিত করা হচ্ছে কেন?

ক. উত্পাদন খরচ বেশি বলে

খ. বৃদ্ধি দেরিতে হয় বলে

গ. জমির উর্বরতা হ্রাস করে বলে

ঘ. স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে

উত্তর: ঘ. স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে

১৫। বাংলাদেশ কীভাবে দ্রুত উন্নতি লাভ করতে পারবে?

ক. বেশি পণ্য আমদানি করলে

খ. বেশি পণ্য রপ্তানি করলে

গ. কৃষি উত্পাদন স্বাভাবিক রাখলে

ঘ. শিল্প কারখানায় উত্পাদন বাড়ালে

উত্তর: খ. বেশি পণ্য রপ্তানি করলে

১৬। দেশের সভ্যতা ও সংস্কৃতির সাথে কোন শিল্পটি সম্পৃক্ত?

ক. পোশাক খ. চিনি গ. সাবান ঘ. মৃত্ শিল্প    

উত্তর: ঘ. মৃত্ শিল্প

১৭। বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য ফসলটির নাম কী?

ক. ধান খ. গম গ. আলু ঘ. পাট                      

উত্তর: ঘ. পাট

১৮। জামালপুর জেলার ইসলামপুর স্থানটি কোন শিল্পের জন্য বিখ্যাত?

ক. মৃত্ শিল্প খ. রেশম গ. কাঁসা ঘ. তামাক

উত্তর: গ. কাঁসা

১৯। বাংলাদেশের পোশাক শ্রমিকদের জীবনযাত্রার মান  আমরা কীভাবে উন্নত করতে পারি?

ক. বেতন বাড়িয়ে খ. ভালো খাবার দিয়ে

গ. উপদেশ দিয়ে ঘ. ভালো কাপড়  দিয়ে

উত্তর: ক. বেতন বাড়িয়ে

২০। শিল্পায়নের ফলে বাংলাদেশ যে প্রধান সুবিধাটি পাচ্ছে তা হলো—

ক. বেকারত্ব  কমেছে

খ. শ্রমিকের দক্ষতা বাড়ছে

গ. বৈদেশিক মুদ্রা অর্জন করছে

ঘ. জীবনযাত্রার মান উন্নত হচ্ছে

উত্তর: ঘ. জীবনযাত্রার মান উন্নত হচ্ছে

২১। বাংলাদেশের প্রায় কতভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল?

ক. ৫০ খ. ৬৫ গ. ৭৮ ঘ. ৮০                                      

উত্তর: ঘ. ৮০ ভাগ।

২২। বাংলাদেশে দিন দিন কৃষিজমি কমে যাওয়ার প্রধান কারণ কোনটি?

ক. নদীভাঙন খ. বসতবাড়ি নির্মাণ

গ. শিল্পকারখানা স্থাপন ঘ. বিদ্যালয় নির্মাণ

উত্তর: খ. বসতবাড়ি  নির্মাণ

২৩। বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণ ধান উত্পন্ন হয়?

ক. ২ কোটি ৪০ লাখ মেট্রিক টন

খ. ৩ কোটি ৪০ লাখ মেট্রিক টন

গ. ৩ কোটি ৮০ লাখ মেট্রিক টন

ঘ. ৪ কোটি ৪০ লাখ মেট্রিক টন

উত্তর: খ. ৩ কোটি ৪০ লাখ মেট্রিক টন

২৪। কীসের তৈরি খাদ্য বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করছে?

ক. ডাল খ. তৈলবীজ গ. বাদাম ঘ. গম                              

উত্তর: ঘ. গম।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল