বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়
অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিযয়ের অধ্যায়-১ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো:
প্রশ্ন: ‘অপারেশন সার্চলাইট’ কী?
উত্তর: ২৫ মার্চ রাতের অন্ধকারে নিরীহ বাঙালিদের ওপর অতর্কিত হামলার মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ শুরু হয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’।
প্রশ্ন: কত তারিখে আমরা ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন করি?
উত্তর: প্রতিবছর ১৪ ডিসেম্বর আমরা শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করি।
প্রশ্ন: কাদের মিত্রবাহিনী বলা হতো?
উত্তর: যুদ্ধকালীন ভারতীয় সহায়তাকারী বাহিনীকে মিত্রবাহিনী বলা হতো।
প্রশ্ন: পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী কাদের হত্যা করে?
উত্তর: ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে পাকিস্তানি বাহিনী আমাদের অনেক জ্ঞানি-গুণী শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, বুদ্ধিজীবী, চিকিৎসক, সাংবাদিককে ধরে নিয়ে হত্যা করে।
প্রশ্ন: ১৯৭১ সালের ২১ নভেম্বর কাদের নিয়ে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল?
উত্তর: মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে ১৯৭১ সালের ২১ নভেম্বর একটি যৌথ বাহিনী গঠন করা হয়।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের বীরত্ব ও সাহসিকতার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধিগুলোর নাম কী?
উত্তর: মুক্তিযুদ্ধের বীরত্ব ও সাহসিকতার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধিগুলো হলো
১. বীরশ্রেষ্ঠ
২. বীর উত্তম
৩. বীর বিক্রম,
৪. বীর প্রতীক।
প্রশ্ন: কোন তারিখে কোথায় পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে?
উত্তর: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে দলিল স্বাক্ষর করে।
প্রশ্ন: প্রতিবছর কোন দিনটিকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করি?
উত্তর: প্রতিবছরের ষোলোই ডিসেম্বরকে আমরা নানা আয়োজনের মাধ্যমে বিজয় দিবস হিসেবে পালন করি।
শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা