বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩ 

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৩ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করছি।

১১. গিয়াস উদ্দিন আযম শাহর মাজার কোথায় অবস্থিত?

ক. লালবাগ দুর্গে খ. পানাম নগরে

গ. সোনারগাঁয় ঘ. মহাস্থানগড়ে

উত্তর: গ. সোনারগাঁয়

১২. সোনারগাঁয়ের গুরুত্ব ধীরে ধীরে লোপ পায় কেন?

ক. মুর্শিদকুলী খাঁর আমলে নদীয়া রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে

খ. সিরাজউদ্দৌলার আমলে সিলেট রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে

গ. হজরত শাহজালালের আমলে সিলেট রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে

ঘ. শায়েস্তা খাঁর আমলে ঢাকা রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে

উত্তর: ঘ. শায়েস্তা খাঁর আমলে ঢাকা রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে

১৩. উয়ারী ও বটেশ্বর কী?

খ. পাশাপাশি দুটি গ্রামের নাম

খ. পাশাপাশি দুটি নদীর নাম

গ. পাশাপাশি দুটি বটবৃক্ষের নাম

ঘ. পাশাপাশি দুটি উপজেলার নাম

উত্তর: ক. পাশাপাশি দুটি গ্রামের নাম

১৪. ‘দিওয়ান-ই আম’ নামক দরবার হল কোথায় অবস্থিত?

ক. লালবাগ দুর্গে খ. আহসান মঞ্জিলে

গ. সোনারগাঁয় ঘ. মহাস্থানগড়ে

উত্তর: ক. লালবাগ দুর্গে

১৫. আহসান মঞ্জিল কে তৈরি করেন?

ক. মতিউল্লাহ খ. আলিমউল্লাহ

গ. এনায়েত উল্লাহ ঘ. আবদুল গনি

উত্তর: গ. এনায়েত উল্লাহ

১৬. কোন ঐতিহাসিক স্থানটি খ্রিষ্টপূর্ব ৪০০ থেকে পরবর্তী ১৫০০ বছরের সাক্ষ্য বহন করে?

ক. মহাস্থানগড় খ. পাহাড়পুর

গ. ময়নামতি ঘ. পানাম নগর

উত্তর: ক. মহাস্থানগড়

১৭. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

ক. তিস্তা খ. মানস

গ. যমুনা ঘ. করতোয়া

উত্তর: ঘ. করতোয়া

১৮. পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?

ক. বগুড়া খ. নারায়ণগঞ্জ

গ. কুমিল্লা ঘ. নওগাঁ

উত্তর: ঘ. নওগাঁ

১৯. পাহাড়পুরের প্রত্নস্থলটি কত মিটার উঁচু?

ক. ২৪ মিটার খ. ২৫ মিটার

গ. ১২৪ মিটার ঘ. ২২০ মিটার

উত্তর: ক. ২৪ মিটার।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা