বা ং লা ১ ম প ত্র
বহুনির্বাচনি প্রশ্ন পদ্য-১
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্রের পদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বঙ্গবাণী
১। ‘দেশি ভাষা’ বলতে বোঝানো হয়েছে কোনটি?
ক. সংস্কৃত ভাষা খ. বাংলা ভাষা
গ. প্রাকৃতিক ভাষা ঘ. আরবি-ফারসি
উত্তর: ঘ. আরবি-ফারসি
২। ‘হিন্দুর অক্ষর’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. সংস্কৃত ভাষা খ. বাংলা ভাষা
গ. হিন্দি ভাষা ঘ. গুজরাটি ভাষা
উত্তর: ক. সংস্কৃত ভাষা
৩। ‘সংস্কৃত ভাষা’ নিয়ে হিংসা করে কারা?
ক. বাংলা ভাষার প্রতি মমতা নেই যার
খ. আরবি ভাষার প্রতি মমতা যার
গ. মারফতের জ্ঞান নেই যার
ঘ. স্বভাষার প্রতি প্রেম নেই যার
উত্তর: গ. মারফতের জ্ঞান নেই যার
৪। আবদুল হাকিমের মতে জন্ম পরিচয় নেই—
ক. যারা আরবি ভাষাকে হিংসা করে
খ. যারা সংস্কৃত ভাষাকে হিংসা করে
গ. যারা বাংলা ভাষাকে হিংসা করে
ঘ. যারা ফরাসি ভাষাকে হিংসা করে
উত্তর: গ. যারা বাংলা ভাষাকে হিংসা করে
৫। ‘বঙ্গবাণী’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বাংলার বাণী খ. বাংলা বাক্য
গ. বাংলা কথা ঘ. বাংলা ভাষা
উত্তর: ঘ. বাংলা ভাষা
৬। কোন ভাষার উপদেশ হিতকর?
ক. মাতৃভাষার খ. বিদেশি ভাষার
গ. সংস্কৃত ভাষার ঘ. আরবি ভাষার
উত্তর: ক. মাতৃভাষার
৭। কবি আবদুল হাকিমের মতে কোন ভাষায় বাক্য সাধনায় পরিশ্রম সার্থক হয়?
ক. আরবি ভাষায় খ. হিন্দি ভাষায়
গ. সংস্কৃত ভাষায় ঘ. বাংলা ভাষায়
উত্তর: ঘ. বাংলা ভাষায়
৮। কবি আবদুল হাকিমকে কারা বাংলা ভাষায় বাক্য রচনার জন্য অনুরোধ করেন?
ক. যারা আরবি ভাষা পড়তে পারে না
খ. যারা হিন্দি ভাষা পড়তে পারে না
গ. যারা বই পড়তে পারে না
ঘ. যারা শাস্ত্র পড়তে পারে না
উত্তর: গ. যারা বই পড়তে পারে না
৯। ‘বঙ্গবাণী’ কবিতার মূল উপজীব্য কোনটি?
ক. দেশপ্রেম খ. ভাষাপ্রেম
গ. জাতিপ্রেম ঘ. সংস্কৃতি প্রেম
উত্তর: খ. ভাষাপ্রেম
১০। মধ্যযুগীয় পরিবেশে দুর্লভ কোনটি?
ক. কপোতাক্ষ নদ খ. বাংলা আমার
গ. তিতাস ঘ. বঙ্গবাণী
উত্তর: ঘ. বঙ্গবাণী
১১। ‘বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. নির্মল খ. দেবতা
গ. আলাহ তাআলা ঘ. ফেরেশতা
উত্তর: গ. আলাহ তাআলা
১২। বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে কোনটিতে?
ক. তিতাস খ. কপোতাক্ষ
গ. সাত সাগরের মাঝি ঘ. বঙ্গবাণী
উত্তর: ঘ. বঙ্গবাণী।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা