বা ং লা ১ ম প ত্র
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
বহুনির্বাচনি প্রশ্ন পদ্য-শেষ
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্রের পদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ঝর্ণা
১. ঝর্ণার প্রতীক্ষায় কে দিন গোনে?
ক. ধূসর পৃথিবী খ. শুকনো নদী
গ. তৃষ্ণার্ত পথিক ঘ. মরুভূমি
উত্তর: ক. ধূসর পৃথিবী
২. ঝর্ণার এলোচুলে কী শোভা পায়?
ক. মোতির মতো গোল বেলকুঁড়ি
খ. মুকুট গ. ফুলের মালা ঘ. মুক্তার মালা
উত্তর: ক. মোতির মতো গোল বেলকুঁড়ি
৩. ধরণিতে স্বর্গের অমৃত বয়ে আনে কে?
ক. নদীর ধারা খ. মমতার বাঁধন
গ. বিধাতার স্তুতি ঘ. ঝর্ণার ধারা
উত্তর: ঘ. ঝর্ণার ধারা
৪. কে পৃথিবীকে শ্যামল করেছে?
ক. চাঁদ খ. ঝর্ণা গ. সূর্য ঘ. নদী
উত্তর: খ. ঝর্ণা
৫. কবির চেতনায় ঝর্ণার কানে ও চুলে কী শোভা পায়?
ক. জবা খ. জুঁই গ. শাপলা ঘ. পাহাড়ি ফুল
উত্তর: ঘ. পাহাড়ি ফুল
৬. ঝর্ণার জলরাশি কোথায় ছিটকে পড়ে?
ক. সবুজ শেওলাভরা পাথরে
খ. সাগরে গ. নদীতে ঘ. পানিপূর্ণ হ্রদে
উত্তর: ক. সবুজ শেওলাভরা পাথরে
৭. ‘ঝর্ণা’ কবিতাটির মূলভাব কোনটি?
ক. ঝর্ণার সৌন্দর্য বর্ণনা
খ. ঝর্ণার উপকারিতা বর্ণনা
গ. ঝর্ণার চলার পথের বর্ণনা
ঘ. পার্বত্যপ্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা
উত্তর: ক. ঝর্ণার সৌন্দর্য বর্ণনা
স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো
১. কবিতায় কাকে ‘কবি’ সম্বোধন করেছেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
খ. কবি শামসুর রাহমানকে
গ. কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে
ঘ. নির্মলেন্দু গুণকে
উত্তর: ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
২. বিদ্রোহী শ্রোতা কোথায় বসে আছে?
ক. রমনায় খ. শহীদ মিনারে
গ. রেসকোর্সে ঘ. রাজপথে
উত্তর: গ. রেসকোর্সে
৩. ‘এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না’ কোন দিন?
ক. ১৯৭১ সালের ৭ মার্চ খ. ১৯৭১ সালের ২ মার্চ গ. ১৯৭১ সালের ১৭ মার্চ ঘ. ১৯৭১ সালের ২৫ মার্চ
উত্তর: ক. ১৯৭১ সালের ৭ মার্চ
৪. ‘প্রাণের সবুজ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. পোশাক খ. সুখ গ. তারুণ্য ঘ. সাহস
উত্তর: গ. তারুণ্য
৫. শিশুপার্কের দোলনা কেমন?
ক. রঙিন খ. সবুজ গ. লাল ঘ. কালো
উত্তর: ক. রঙিন
৬. ‘বজ্রকণ্ঠ’ কার কণ্ঠস্বর?
ক. কবির খ. বঙ্গবন্ধুর
গ. মওলানা ভাসানীর ঘ. মুক্তিযোদ্ধার
উত্তর: খ. বঙ্গবন্ধুর
৭. ‘আগামী দিনের কবি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. জাতির ভবিষ্যৎ প্রজন্মকে খ. কবিকে
গ. তরুণকে ঘ. রাজাদের
উত্তর: ক. জাতির ভবিষ্যৎ প্রজন্মকে
্র
বাংলার মুখ
১. জীবনানন্দ দাশ রচিত ‘বাংলার মুখ’ কবিতায় দেশপ্রেমের কোন দিকটি বেশি ফুটে উঠেছে?
ক. লোকসাহিত্য খ. ইন্দ্রপুরীর রহস্য
গ. মানুষ ঘ. বাংলার সৌন্দর্য ও ঐতিহ্য
উত্তর: ঘ. বাংলার সৌন্দর্য ও ঐতিহ্য
২. বেহুলা একদিন গাঙুড়ের জলে কী ভাসিয়েছিলেন?
ক. ফুল খ. ভেলা গ. নৌকা ঘ. প্রদীপ
উত্তর: খ. ভেলা
৩. বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে’—এ অংশে ‘গাঙুড়’ শব্দটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. নদী খ. ডোবা গ. সাগর ঘ. বড় নদী
উত্তর: ঘ. বড় নদী
৪. ‘মনসামঙ্গল’ কোন ধরনের কাব্য?
ক. পৌরাণিক কাব্য খ. গীতিকাব্য
গ. ঐতিহাসিক কাব্য ঘ. কাহিনি কাব্য
উত্তর: ক. পৌরাণিক কাব্য
৫. কবি জীবনানন্দ দাশ প্রধানত কী হিসেবে পরিচিত ছিলেন?
ক. প্রকৃতির কবি খ. নবজাগরণের কবি
গ. স্বপ্নাতুর কবি
ঘ. আধুনিক জীবন চেতনার কবি
উত্তর: ঘ. আধুনিক জীবন চেতনার কবি
৬. ‘অমরা’ শব্দের অর্থ কী?
ক. ভূপৃষ্ঠ খ. আকাশ গ. পৃথিবী ঘ. স্বর্গ
উত্তর: ঘ. স্বর্গ
৭. কবি জীবনানন্দ দাশ চারদিকে তাকিয়ে কী দেখতে পেয়েছিলেন?
ক. ধানখেত খ. পাখির মেলা
গ. পুষ্পের স্তূপ ঘ. পল্লবের স্তূপ
উত্তর: ঘ. পল্লবের স্তূপ
পল্লীবর্ষা
১. ‘পল্লীবর্ষা’ কবিতায় বর্ণিত রোদ কোথায় ঘুমিয়ে পড়েছে?
ক. আকাশের আড়ালে/পাংশু মেঘের আড়ালে খ. মেঘের আড়ালে
গ. ঘন মেঘের আড়ালে
ঘ. ঘোলাটে মেঘের আড়ালে
উত্তর: ঘ. ঘোলাটে মেঘের আড়ালে
২. ‘পল্লীবর্ষা’ কবিতায় স্বপন বুনিছে—
ক. হিজল-বন-পথে খ. কেয়া-বন-পথে
গ. কদম-বন-পথে ঘ. বেণু-বন-পথে
উত্তর: খ. কেয়া-বন-পথে
৩. ‘পল্লীবর্ষা’ কবিতায় কবি ‘ঝিয়ারী’ বলতে কাকে বুঝিয়েছেন?
ক. কদম ফুল খ. কেয়া ফুল
গ. হিজল ফুল ঘ. পল্লিবালা
উত্তর: ক. কদম ফুল
৪. ‘পল্লীবর্ষা’ কবিতায় অস্ফুট কালিকায় রেণু খুলে খুলে দেখছে কে?
ক. কেয়া ফুল খ. কদম ফুল
গ. হিজল ফুল ঘ. কলমি ফুল
উত্তর: খ. কদম ফুল
৫. ‘বাদলের জলে নাহিয়া সে-মেয়ে হেসে কুটি কুটি হয়।’—এখানে সে-মেয়ে কে?
ক. কদম ফুল খ. কেয়া ফুল
গ. হিজল ফুল ঘ. কলমি ফুল
উত্তর: ক. কদম ফুল।