বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অতিথির স্মৃতি
১। কোনটি শরৎচন্দ্রের উপন্যাস?
ক. শেষের কবিতা খ. শেষ প্রশ্ন
গ. শেষ দেখা ঘ. শেষ সপ্তক
উত্তর: খ. শেষ প্রশ্ন
২। হলুদ রঙের পাখি নিচের কোনটি?
ক. টুনটুনি খ. শালিক
গ. শ্যামা ঘ. বেনে-বৌ
উত্তর: ঘ. বেনে-বৌ
৩। ব্যাধের ব্যবসা কী?
ক. পাখি চালান খ. মাছ চালান
গ. কাঠ চালান ঘ. খাদ্যশস্য চালান
উত্তর: ক. পাখি চালান
৪। দুই দিন কোন পাখি দুটি এল না?
ক. টুনটুনি খ. শালিক
গ. শ্যামা ঘ. বেনে-বৌ
উত্তর: ঘ. বেনে-বৌ
৫। কাদের পায়ে আঁট মোজা পরা?
ক. বৃদ্ধ ব্যক্তিদের খ. যুবতীদের
গ. অল্প বয়সী মেয়েদের ঘ. বাচ্চাদের
উত্তর: গ. অল্প বয়সী মেয়েদের
৬। দরিদ্র ঘরের মেয়েটির বয়স কত?
ক. ১৫-১৬ খ. ২০-২২
গ. ২৪-২৫ ঘ. ৩০-৩২
উত্তর: গ. ২৪-২৫
৭। ‘অতিথির স্মৃতি’ গল্পের পূর্ব নাম কী?
ক. মন্দির খ. বিন্দুর ছেলে
গ. দেওঘরের স্মৃতি ঘ. মামলার ফল
উত্তর: গ. দেওঘরের স্মৃতি
৮। ‘কুঞ্জ’ শব্দের অর্থ কী?
ক. হস্তী খ. উপবন
গ. তপোবন ঘ. পাখির বাসা
উত্তর: খ. উপবন
৯। ‘অতিথির স্মৃতি’ গল্পটি পড়ে শিক্ষার্থীরা কী পরিহার করবে?
ক. নিষ্ঠুরতা খ. আলসেমি
গ. অলসতা ঘ. দুষ্টুমি
উত্তর: ক. নিষ্ঠুরতা
১০। ‘হয়েছিল’ শব্দটি বাংলা ভাষায় কোন রূপের শব্দ?
ক. সাধু খ. চলিত গ. আঞ্চলিক
ঘ. গুরুচণ্ডালী। উত্তর: খ. চলিত
১১। ‘অতিথির স্মৃতি’ গল্পে তুলে ধরা হয়েছে—
ক. সম্পর্কের মধুরতা
খ. সম্পর্কের কোমলতা
গ. সম্পর্কের বিচিত্র রূপ
ঘ. সম্পর্কের স্থায়িত্ব
উত্তর: গ. সম্পর্কের বিচিত্র রূপ
১২। দরিদ্র শব্দের বিপরীত শব্দ হচ্ছে—
ক. বিত্তবান খ. বিত্তশালী
গ. বড়লোক ঘ. ধনী। উত্তর: ঘ. ধনী
১৩। হুগলী জেলায় ‘দেবানন্দপুর’ গ্রামটি কার সাথে জন্মসূত্রে সম্পর্কযুক্ত?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. কাজী নজরুল ইসলাম ঘ. কামিনী রায়
উত্তর: খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা