বা ং লা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অতিথির স্মৃতি
১৪। শরৎচন্দ্রের ‘অতিথির স্মৃতি’ উৎসগত দিক থেকে কোনটির সাথে সম্পর্কযুক্ত?
ক. কান্দির খ. অভাগীর স্বর্গ
গ. দেওঘরের স্মৃতি ঘ. বিন্দুর ছেলে
উত্তর: গ. দেওঘরের স্মৃতি
১৫। ‘পান্ডুর তার বদনখানি’—‘অতিথির স্মৃতি’ ‘পান্ডুর’ কী অর্থ বহন করে?
ক. কালচে খ. ধূসর গ. বাদামি ঘ. ফ্যাকাশে
উত্তর: ঘ. ফ্যাকাশে
১৬। ‘হাত-পা ফুলে যাওয়া’ রোগের সাথে কোন শব্দটির সম্পর্কে অভিন্ন?
ক. বেরিবেরি খ. পান্ডুর গ. কুঞ্জ ঘ. ভজন
উত্তর: ক. বেরিবেরি
১৭। ‘অতিথির স্মৃতি’ গল্পের মূলভাবের সাথে কে বেশি সম্পর্কযুক্ত?
ক. বেনেবৌ খ. বামুনঠাকুর
গ. মালিনী ঘ. কুকুর। উত্তর: ঘ. কুকুর
১৮। ‘প্রত্যহ’ শব্দের সন্ধিবিচ্ছেদ হিসেবে কোনটি যথার্থ?
ক. প্রতি + অহ খ. প্রতি + হ
গ. প্রতি + তহ ঘ. প্রত্যেক + অহ
উত্তর: ক. প্রতি + অহ
১৯। ‘অতিথির স্মৃতি’ গল্পে ফুটে উঠেছে জীবের প্রতি মানুষের—
ক. মমতা খ. নির্মমতা গ. নিষ্ঠুরতা ঘ. মহিমা
উত্তর: ক. মমতা
২০। ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক ছাড়া অন্যদের অতিথির প্রতি ফুটে উঠেছে—
ক. ঘৃণা ও অবহেলা খ. অযত্ন ও অবহেলা
গ. সহানুভূতি ও ভালোবাসা
ঘ. অসহযোগিতা ও অবহেলা
উত্তর: ঘ. অসহযোগিতা ও অবহেলা
২১। ‘অতিথির স্মৃতি’ গল্পটি কোন দৃষ্টিকোণে লেখা?
ক. উত্তম পুরুষের খ. সর্বজ্ঞ
গ. প্রান্তিক চরিত্রের ঘ. পার্শ্বচরিত্রের
উত্তর: খ. সর্বজ্ঞ
২২। ‘অতিথির স্মৃতি’ গল্পটি—
ক. আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কযুক্ত খ. আমাদের বাস্তব জীবনের সাথে কল্পনামিশ্রিত
গ. আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কহীন
ঘ. আমাদের বাস্তব জীবনের দৈনন্দিন ঘটনা
উত্তর: ক. আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কযুক্ত
২৩। ‘অতিথির স্মৃতি’ গল্পের কাঠামোয় প্রধান চরিত্রের পরিচয় পাওয়া যায়—
ক. মালিনীর মধ্যে খ. কুকুরের মধ্যে
গ. হলদে পাখির মধ্যে ঘ. বেনে-বৌর মধ্যে
উত্তর: খ. কুকুরের মধ্যে
২৪। ‘অতিথির স্মৃতি’ নামকরণ থেকে গল্পের যে বিষয়টি প্রধান হয়ে ওঠে—
ক. মানুষের সাথে মানবেতর প্রাণীর মধুর সম্পর্ক সৃষ্টি
খ. শুনতে ভালো লাগার পরিচয়
গ. গল্পকারের পছন্দ
ঘ. কুকুরকে প্রাধান্য দেওয়া
উত্তর: ক. মানুষের সাথে মানবেতর প্রাণীর মধুর সম্পর্ক সৃষ্টি
২৫। কোন শব্দটিতে ‘প্রতি’ উপসর্গ ব্যবহারের পরিচয় পাওয়া যায়?
ক. প্রবেশ খ. প্রত্যেক গ. প্রকৃতি ঘ. প্রভৃতি
উত্তর: খ. প্রত্যেক
২৬। দরিদ্র ঘরের মেয়েটির ক্ষেত্রে প্রযোজ্য—
i. বয়স ২৪-২৫
ii. দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পান্ডুর
iii. শক্তি নেই নিজের দেহটাকে টানার
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সামিয়ার আদরের বিড়াল মিনি। সামিয়ার দৈনন্দিন জীবনের সাথে মিনি জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে। অল্পদিনের সঙ্গ হলেও সামিয়া অসুস্থ হয়ে পড়লে বা তাকে দেখতে না পেলে বোবা প্রাণী মিনি চঞ্চলভাবে লেজ নেড়ে তার অস্থিরতা ও মনের ভাব বুঝিয়ে দেয়।
২৭। উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন গল্পের মিল রয়েছে?
ক. পড়ে পাওয়া খ. অতিথির স্মৃতি
গ. বাংলা নববর্ষ ঘ. মংড়ুর পথে
উত্তর: খ. অতিথির স্মৃতি
২৮। মিনি ও সামিয়ার মধ্যকার স্নেহ-প্রীতির পরিচয় পাওয়া যায় ‘অতিথির স্মৃতি’ গল্পের—
ক. মালি ও মালিনীর খ. লেখক ও কুকুরটির
গ. মালিনী ও চাকরদের
ঘ. লেখক ও বামুনঠাকুরের
উত্তর: খ. লেখক ও কুকুরটির
২৯। বেরিবেরির আসামি কারা?
ক. জনকয়েক বৃদ্ধ ব্যক্তি খ. কুলিরা
গ. অল্প বয়সী একদল মেয়ে
ঘ. বাড়ির চাকর-বাকরেরা
উত্তর: গ. অল্প বয়সী একদল মেয়ে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা